Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্ষোভের মধ্যে অফিসারের মুখে কালি মাখিয়ে দিল কংগ্রেস কর্মীরা, খুনের চেষ্টার মামলা দায়ের

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বন্যার্তদের ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। এমন সময় স্থানীয় এক কংগ্রেস নেতা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের মুখে কালি মাখিয়ে দেন। এই ঘটনায় ২২ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে খু

বিক্ষোভের মধ্যে অফিসারের মুখে কালি মাখিয়ে দিল কংগ্রেস কর্মীরা, খুনের চেষ্টার মামলা দায়ের

শেষ আপডেট: 19 September 2020 15:38

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বন্যার্তদের ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। এমন সময় স্থানীয় এক কংগ্রেস নেতা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের মুখে কালি মাখিয়ে দেন। এই ঘটনায় ২২ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, তাঁর গলা টিপে ধরা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, ছিন্দওয়ারার চাউরাই শহরে বড় সংখ্যক কংগ্রেস কর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকর্মীরা তাঁদের বাধা দিচ্ছেন। সেখানে উপস্থিত আছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সি পি পটেল। কংগ্রেসের সমাবেশে স্লোগান ও ভাষণ চলছে। এমন সময় স্থানীয় কংগ্রেস নেতা বান্টি পটেল জনতাকে থামতে বললেন। তারপর নিজে সি পি পটেলের মুখে কালো রং লাগিয়ে দিলেন। https://twitter.com/Anurag_Dwary/status/1306937464683032576 পুলিশ সুপার বিবেক আগরওয়াল বলেন, "বিক্ষোভের পরে এসডিএমের মুখে কালি লাগিয়ে দেওয়া হয়। বান্টি পটেল সহ ২২ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।" জেলা কংগ্রেস ওই ঘটনার দায় স্বীকার করেনি। কিন্তু বিজেপির ছিন্দওয়ারা জেলা শাখার প্রধান বিবেক সাহু দাবি জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। জেলা কংগ্রেস নেতা আনন্দ বাখশি বলেন, "বন্যার্ত মানুষজনের দুর্গতির দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কংগ্রেস সমাবেশ করেছিল। কিন্তু বান্টি যা করেছেন, তার সায় তাঁর নিজেরই।" গত অগাস্ট মাসের শেষ থেকে মধ্যপ্রদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যের অন্তত ১২টি জেলা প্লাবিত হয়েছে। প্রায় ৯ হাজার লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে। মধ্যপ্রদেশে সরকার, জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী সংস্থার পাশাপাশি বন্যা কবলিত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করতে অভিযানে নেমেছে ভারতীয় বায়ুসেনা। ১৭০টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে উদ্ধার করা মানুষদের। একনাগাড়ে বৃষ্টির ফলে মধ্যপ্রদেশের অধিকাংশ নদীতে জলের মাত্রা বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে মধ্যপ্রদেশের কয়েকটি মূল নদী।

```