Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা রানিনগরে

কংগ্রেসের আনা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।

কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা রানিনগরে

শেষ আপডেট: 20 February 2024 22:58

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে। ঘটনায় জখম তৃণমূলের এক কর্মীও। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

 কংগ্রেসের আনা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নজরানা এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম এনামুল হক।

মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, তাঁর স্বামী কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় পিটিয়ে মেরে ফেলা হয়। এ ব্যাপারে রানিনগর থানায় খুনের অভিযোগও দায়ের করেছেন মৃত ব্যক্তির স্ত্রী।

স্থানীয় সূত্রের খবর, আচমকা এদিন সন্ধেয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখমহন। গুরুতর আহত অবস্থায় এনামূলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ব্লক তৃণমূল নেতা মিজান হাসানের দাবি, দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুূ হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তিকে নিয়ে কংগ্রেস রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ মিজানের।


```