Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস মুম্বইয়ে তিন-চারটের বেশি আসন পাবে না, বললেন দলেরই নেতা

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে। শুক্রবার কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম সোজাসুজি জানালেন, তিনি যাঁদের উপযুক্ত মনে করেছিলেন, দল তাঁদের প্রার্থী করেনি। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরত ঘনিষ্ঠদের প্রার্থী

কংগ্রেস মুম্বইয়ে তিন-চারটের বেশি আসন পাবে না, বললেন দলেরই নেতা

শেষ আপডেট: 4 October 2019 10:08

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে। শুক্রবার কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম সোজাসুজি জানালেন, তিনি যাঁদের উপযুক্ত মনে করেছিলেন, দল তাঁদের প্রার্থী করেনি। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরত ঘনিষ্ঠদের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পিছনে ষড়যন্ত্র আছে। সঞ্জয় নিরুপমের ধারণা, মুম্বইয়ে কংগ্রেস তিন-চারটির বেশি আসন পাবে না। তাঁর কথায়, মুম্বইয়ে যেভাবে প্রার্থী বাছাই করা হয়েছে, তাতে কংগ্রেস বড় জোর তিন থেকে চারটি আসন পেতে পারে। বাকি আসনগুলিতে দলের জামানত বাজেয়াপ্ত হবে। এর আগেই সঞ্জয় নিরুপম জানিয়ে দিয়েছিলেন, তিনি মহারাষ্ট্রে দলের হয়ে প্রচার করবেন না। এদিন তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ২৪ অক্টোবর। ওই দিন বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে। ৫৪ বছর বয়সী সঞ্জয় নিরুপমের অভিযোগ, মহারাষ্ট্রে কংগ্রেস দিশাহীন অবস্থায় রয়েছে। প্রার্থী বাছাইয়ের সময় দলের তৃণমূল স্তরের নেতাদের কথা শোনা হয়নি। তাঁর কথায়, দিল্লির নেতারা সত্যটা স্বীকার করতে চান না। কোনও চিন্তাভাবনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই আমি বলেছি, দলের হয়ে প্রচার করব না। কংগ্রেসের তরফে মহারাষ্ট্রের ভোট পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গেকে। তাঁর বিরুদ্ধে এদিন অভিযোগ করেন সঞ্জয় নিরুপম। তিনি বলেন, আমি খাড়গের কাছে চারজনের নাম প্রস্তাব করেছিলাম। তিনি কারও সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করলেন না। চারজনকেই বাতিল করে দিলেন। মুম্বই নর্থ অঞ্চলে সঞ্জয় নিরুপমের ভালো সংগঠন আছে। তাঁর অভিযোগ, ওই কেন্দ্রে প্রার্থী ঠিক করার সময়েও তাঁর মতামত নেওয়া হয়নি। তাঁর কথায়, মহারাষ্ট্রে আমি কংগ্রেসের সংগঠন যতদূর বুঝি, আর কেউ বোঝে না। কিন্তু প্রার্থী বাছাইয়ের সময় কেউ আমার মতামত নেয়নি। পরে তিনি বলেন, দল যদি আগামী দিনেও আমার সঙ্গে এমন আচরণ করে, আমি খুব শীঘ্রই দল ছাড়ব।

```