Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সন্দেশখালিকাণ্ড নিয়ে উত্তাল বহরমপুর, সিপিএমের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস

মঙ্গলবার বহরমপুরের টেক্সটাইলে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে নামে সিপিএম কৃষক সংগঠন। বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করে গোটা এলাকা।

সন্দেশখালিকাণ্ড নিয়ে উত্তাল বহরমপুর, সিপিএমের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস

শেষ আপডেট: 13 February 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: বামেদের আইন অমান্য কর্মসূচিতে বহরমপুরে তুলকালাম পরিস্থিতি। মঙ্গলবার বহরমপুরের টেক্সটাইলে সন্দেশখালিকাণ্ড নিয়ে প্রতিবাদে নামে সিপিএম কৃষক সংগঠন। বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করে গোটা এলাকা। বাধা দিতে গেলে পুলিশের উপরও সিপিএম কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। বিক্ষোভ সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানি গ্যাস ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে।

এদিন টেক্সটাইল কলেজ মোড়ে সিপিএমের শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ আরও অনেক নেতা কর্মীরা। জনসভার পর জেলাশাসকের কাছে যাওয়ার কথা ছিল। সেখানেই তাঁদের বাধা দিতে ব্যারিকেড করা হয়। সেই ব্যারিরেড ভেঙে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাল্টা বিক্ষোভ সামলাতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। 

বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে মঙ্গলবার সন্দেশখালি যখন রণক্ষেত্র, ঠিক তখনই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বহরমপুরও। এদিন পতাকা হাতে নিয়ে, স্লোগান দিতে দিতে যখন কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন সেই সময় পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তির ছবি দফায় দফায় উঠে আসে সংবাদমাধ্যমে। দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলতে থাকে। ঘটনাটিতে আহত হন বেশ কয়েকজন বাম কর্মী। তাঁদের বহরমপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। 

প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহান ও শিবু হাজরার গ্রেফতার এবং সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার আহবায়ক বিকাশ সিংহের নিঃশর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার পৃথকভাবে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেয় সিপিএম ও বিজেপি। বসিরহাটের সংগ্রামপুরে এসপি অফিসের থেকে ৫০০ মিটার দূরে উভয় দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়। ইছামতি নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ টপকে কোনওভাবেই ব্যারিকেড ভেঙে যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে প্রশাসন। ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের দিকে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। এরপর বসিরহাটে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি শেষ হতে না হতেই পথে নামে সিপিআই। মঙ্গলবার তাদেরও এসপির কাছে ডেপুটেশন দেওয়ার কথা। এককথায় বসিরহাট থেকে বহরমপুর রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় এদিন বিক্ষোভের ছবি ধরা পড়ে। 


```