Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মমতা, নীতীশদের পাশে খাড়্গেও, দাঙ্গা বাঁধিয়েছে বিজেপি, এক সুর বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: দাঙ্গা (political unrest) নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতি (Congress president) বলেন, বিজেপি ২০২৪-এর ভোটের অঙ্কে দাঙ্গায় মেতেছে। ওরা বুঝতে পারছে মানুষ সঙ্গে ন

মমতা, নীতীশদের পাশে খাড়্গেও, দাঙ্গা বাঁধিয়েছে বিজেপি, এক সুর বিরোধীদের

শেষ আপডেট: 3 April 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো: দাঙ্গা (political unrest) নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতি (Congress president) বলেন, বিজেপি ২০২৪-এর ভোটের অঙ্কে দাঙ্গায় মেতেছে। ওরা বুঝতে পারছে মানুষ সঙ্গে নেই। তাই মানুষকে বিভাজন করতে চাইছে।

খাড়্গে সরাসরি বাংলা ও বিহারের প্রসঙ্গ না টানলেও শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত এই দুই রাজ্যের অশান্তি নিয়ে সোমবার সকালে একই কথা বলেছেন। সঞ্জয় সোমবার বলেছেন, বাংলা ও বিহারে গোলমাল আসলে বিজেপির ষড়যন্ত্র। তাঁর কথায়, ভোটের স্বার্থে বিজেপি অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। ওরা যেখানে ভোটে সুবিধা করতে পারে না, সেখানেই হিংসার আশ্রয় নেয়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ার ঘটনার দিন থেকেই বিজেপিকে নিশানা করে আসছেন। সোমবার তিনি বলেন, সিবিআই, এনআইএ তদন্ত করলেই জানতে পারবে কীভাবে অশান্তি তৈরি করেছে বিজেপি।

সোমবার দুপুরে কংগ্রেস সভাপতিও বলেন, ‘বিজেপি বুঝতে পারছে তারা পায়ের তলার মাটি হারাচ্ছে। তাই ভোটারদের মধ্যে দাঙ্গা করে মেরুকরণের চেষ্টায় নেমেছে।’ খাড়্গে মুখ খোলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রামনবমীর দাঙ্গাও বিরোধীদের বোঝাপড়ায় সেতুবন্ধনের নয়া ইস্যু হতে পারে, মনে করছে রাজনৈতিক মহল।

গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও রামনবমীর শোভাযাত্রা ঘিরে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। সব জায়গাতেই বিরোধীরা সমস্বরে বিজেপির দিকে আঙুল তুলেছে। চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আহ্বানে শুরু হয়েছে সামাজিক ন্যায় সম্মেলন। সেখানেও বিরোধী নেতারা বিজেপির সাম্প্রদায়িক ও জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব হবেন বলে খবর।

বিহারের ঘটনায় কংগ্রেস নীতীশ কুমারের সরকারের সুরে সুর মিলিয়ে পাঁচ জেলার দাঙ্গা পরিস্থিতির জন্য বিজেপিকে নিশানা করেছে। বিহার বিধানসভার কংগ্রেস দলনেতা অজিত শর্মা আগে বলেন, যা ঘটছে তা আমাদের ১৯৮৯-এর দাঙ্গার কথা মনে করিয়ে দিচ্ছে। সেই দাঙ্গায় কত মানুষ প্রাণ হারিয়েছিল জানি না। বহু নিরপরাধ লোককে হত্যা করা হয়েছিল যাদের পরিবার এখন পর্যন্ত বিচার পায়নি। বিজেপি আবারও বিহারে একই রকম দাঙ্গা করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বিজেপি ২০২৪-এর লোকসভা এবং পরের বছর বিহার বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখে এটা করছে।

পাঁচ দিন ধরে রাম নবমী কেন, ইচ্ছে করে সংখ্যালঘু এলাকায় ঢুকে পড়ছে: মুখ্যমন্ত্রী


```