Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার কেরলেও খাতা খুলল তৃণমূল! অভিষেকের হাত ধরে দলে যোগ নির্দল বিধায়কের

এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পিভি আনভার।

এবার কেরলেও খাতা খুলল তৃণমূল! অভিষেকের হাত ধরে দলে যোগ নির্দল বিধায়কের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিভি আনভার।

শেষ আপডেট: 10 January 2025 21:26

দ্য ওয়াল ব্যুরো: এবার কেরলেও খাতা খুলল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন কেরলের নির্দল বিধায়ক পিভি আনভার। আগে কংগ্রেসে ছিলেন আনভার।

দলীয় সূত্রের খবর, গত বছরের শেষেই তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন এই প্রাক্তন কংগ্রেস বিধায়ক। এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পিভি আনভার।

কেরলের নীলাম্বুরেরর বিধায়ক আনভার এদিন তৃণমূলে যোগদানের পর বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।" 

বস্তুত, কেরল বিধানসভায় এতদিন তৃণমূলের কোনও বিধায়ক ছিল না। এদিন নীলাম্বুরেরর বিধায়ক আনভারের হাত ধরে সে রাজ্যের বিধানসভায় খাতা খুলল বাংলার শাসক। এ ব্যাপারে টুইটে স্বাগত জানিয়েছেন অভিষেকও।

এ বিষয়ে টুইটে অভিষেক লিখেছেন, 'এবার আমরা দেশের মানুষের কল্যাণে আরও বেশি করে কাজ করতে পারব।'

ইতিমধ্যে কংগ্রেসের সমর্থনে মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন তৃণমূলের মুকুল সাংমা। প্রসঙ্গত, ২০২১ সালে বাংলার তখতে তৃতীয়বার বসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি বাইরের রাজ্যেও সাংগঠনিক বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন।

নেত্রীর নির্দেশে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ে সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট তিনটি রাজ্যের ভোটে লড়াইও করেছিল তৃণমূল। মেঘালয়ে পাঁচটি আসনে জয়ীও হন জোড়াফুলের প্রার্থীরা। মেঘালয়ের পর এবার কেরলেও খাতা খুলল বাংলার শাসকদল।


```