Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘লেট লতিফ’ কংগ্রেসের ইস্তাহার ঘোষণা, মধ্যপ্রদেশে কী কী সুবিধা দেবে দল

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভার ভোটের এখনও আট মাস বাকি। কিন্তু ‘লেট লতিফ’ বদনাম বয়ে বেড়ানো কংগ্রেস (Congress ) রাজস্থানের পর মধ্যপ্রদেশেও নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা (announcement) করে দিল। প্রদেশ কংগ

‘লেট লতিফ’ কংগ্রেসের ইস্তাহার ঘোষণা, মধ্যপ্রদেশে কী কী সুবিধা দেবে দল

শেষ আপডেট: 19 April 2023 06:19

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভার ভোটের এখনও আট মাস বাকি। কিন্তু ‘লেট লতিফ’ বদনাম বয়ে বেড়ানো কংগ্রেস (Congress ) রাজস্থানের পর মধ্যপ্রদেশেও নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা (announcement) করে দিল। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ঘোষণা করেছেন, কংগ্রেস সরকার গড়ার সুযোগ পেলে পরিবার পিছু মাসে পাঁচশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার, মহিলাদের মাসে দেড় হাজার টাকা ভাতা, একশো টাকায় একশো ইউনিট বিদ্যুৎ, সরকারি কর্মচারীদের পুরনো পেনশন স্কিম ফেরাবে এবং কৃষি ঋণ মকুব করে দেবে।

মধ্যপ্রদেশের পড়শি রাজ্য রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকার চলতি মাস থেকেই রান্নার গ্যাসের বিশেষ সুবিধা চালু করেছে। ওই রাজ্যে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম প্রায় ১১০০ টাকা। চলতি মাস থেকে প্রত্যেক পরিবারকে রাজ্য সরকার একটি সিলিন্ডার পাঁচশো টাকায় দেওয়া শুরু করল। অর্থাৎ প্রতিমাসে রাজ্য সরকার ৬০০ টাকা সিলিন্ডার পিছু ভরতুকি দেবে। লক্ষণীয় সেখানে বিরোধী দল তথা আগের টানা তিনবার সরকারে থাকা বিজেপি এখনও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে মুখ খোলেনি। মধ্যপ্রদেশের সঙ্গে রাজস্থান ও ছত্তীসগড়েও আগামী নভেম্বরে বিধানসভার ভোট হওয়ার কথা।

মধ্যপ্রদেশে বিজেপি সরকারও এখনও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে মুখ খোলেনি। যেমন রাজস্থানে বিরোধী দল হিসাবেও বিজেপি এই ব্যাপারে উচ্চবাচ্য করছে না। অন্যদিকে, মধ্যপ্রদেশ কংগ্রেস রাজস্থানের দলীয় সরকারের প্রতিশ্রুতিগুলিই মূলত কার্যকর করার কথা বলেছে।

যেমন বাংলার লক্ষ্ণীর ভাণ্ডারের আদলে মধ্যপ্রদেশেও মহিলাদের পারিবারিক আয় নির্বিশেষে মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সম পরিমাণ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যস্থানের অশোক গেহলট সরকারও। তবে বিদ্যুৎ পুরোপরি নিখরচায় দেওয়ার কথা বলেনি মধ্যপ্রদেশ কংগ্রেস। কমলনাথ ঘোষণা করেছেন, একশো টাকায় মানুষকে মাসে একশো ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া কৃষকদের ঋণমুক্তির চেষ্টা হবে। কৃষি ঋণের একাংশ মকুব করবে সরকার। ফেরানো হবে পুরনো পেনশন প্রকল্প।

এই সব প্রতিশ্রুতিই আছে রাজস্থানের কংগ্রেস সরকারের ঘোষণাতেও। পুরনো পেনশন স্কিম চালুর কথা বলে হিমাচলে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। মনে করা হচ্ছে ছত্তীসগড়ের কংগ্রেস সরকারও অল্পদিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করবে। ইতিমধ্যে রাজ্য বাজেটে তারা বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলেছে। তারমধ্যে মহিলাদের ভাতা প্রদান এবং পুরনো পেনশন স্কিম ফেরানোর কথা আছে।

ভোটের সাত-আট মাস আগে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি বা ইস্তাহার ঘোষণা নতুন প্রবণতা সন্দেহ নেই। বরাবর এই ব্যাপারে দলগুলির মধ্যে পিছিয়ে থেকেছে দল। এমনও হয়েছে, ভোটের দিন চার-পাঁচ আগে দল ইস্তাহার প্রকাশ করেছে।

সেই ধারাবাহিকতার বিপরীতে হেঁটে নতুন ধারা চালু করেন প্রিয়ঙ্কা গান্ধী। গত বছর উত্তরপ্রদেশের ভোট ঘোষণার অনেক আগে থেকে তিনি রাজ্যের জন্য কংগ্রেসের কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছিলেন। যদিও ভোটের বাক্সে সাফল্য মেলেনি ওই রাজ্যে। কিন্তু প্রিয়ঙ্কার কৌশল পুরোপুরি সফল হয়েছে হিমাচলপ্রদেশে। সেখানে পাঁচ-ছয় মাস আগেই দলের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস। তারমধ্যে অন্যতম ছিল সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম চালু এবং আপেল ব্যবসায়ীদের ন্যূনতম ক্রয় মূল্য ঘোষণা। সেখানে প্রচারেও সামনের সারিতে ছিলেন সনিয়া কন্যা।

হিমাচলের ভোট মিটতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট তাঁর সরকারের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেন। এমনকী বাজেট অধিবেশের জন্য পর্যন্ত অপেক্ষা করেননি। কংগ্রেসের উপলব্ধি, এতে দুইভাবে দল উপকৃত হচ্ছে। এক কর্মীদের চাঙ্গা করা যাচ্ছে। তারা দলের কর্মসূচির কথা মানুষকে বলতে পারছেন। জনসংযোগে এটা খুব দরকারি বিষয়। অর্থাৎ দলের তরফে মানুষকে নতুন বার্তা দেওয়া। অন্যদিকে, মানুষও সুবিধাগুলির ভালমন্দ বিচার করতে পারছে।

তা না করে শেষ মুহূর্তে নির্বাচনী ইস্তাহার প্রকাশের নেতিবাচক অভিজ্ঞতা মধ্যপ্রদেশ কংগ্রেসেরই আছে পাঁচ বছর আগের ভোটে। সেবারও কংগ্রেস কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছিল। কিন্তু বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশ দাবি করে কংগ্রেসের এই প্রতিশ্রুতি সম্পূর্ণ অবাস্তব। তা করা হলে সরকারি কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-অশিক্ষকের বেতন বন্ধ হয়ে যাবে। দেখা যায়, কংগ্রেস জোরালোভাবে পাল্টা বক্তব্য হাজির করতে পারছে না। যদিও নানা অন্তর্বিরোধের কারণে সেবার বিজেপি সরকারের পতন হয়েছিল, ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। তবে বিধায়ক ভাঙিয়ে বিজেপি ফের ক্ষমতায় ফেলে বছর ঘোরার আগেই। কংগ্রেস তাই ঠিক করেছে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে এখন থেকে প্রচার শুরু করা এবং বিজেপি সহ অন্য বিরোধী দল এবং সংবাদমাধ্যমে উত্থাপিত প্রশ্নের জবাব দেবে দল।

কর্নাটকের ভোটের লড়াইয়ে ঢুকে পড়েছে সুদানের গৃহযুদ্ধ, ময়দানে স্বয়ং বিদেশমন্ত্রী


```