Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শহিদ' আতিকের কবরে জাতীয় পতাকা রাখলেন কংগ্রেস নেতা! পত্রপাঠ বহিষ্কার করল দল, আটক করল পুলিশও

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার আতিক আহমেদের সদ্য খুন নিয়ে এখনও ফুটছে উত্তরপ্রদেশের রাজনীতি। গোটা দেশজুড়েও চলছে শাসকদল বিজেপি এবং বিরোধীদের মধ্যে তরজা, বিতর্ক। এসবের মধ্যেই প্রয়াগরাজের এক স্থানীয় কংগ্রেস নেতা রাজকুমার সিং রাজ্জু বিতর্ক তুঙ্গে

'শহিদ' আতিকের কবরে জাতীয় পতাকা রাখলেন কংগ্রেস নেতা! পত্রপাঠ বহিষ্কার করল দল, আটক করল পুলিশও

শেষ আপডেট: 20 April 2023 05:03

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার আতিক আহমেদের সদ্য খুন নিয়ে এখনও ফুটছে উত্তরপ্রদেশের রাজনীতি। গোটা দেশজুড়েও চলছে শাসকদল বিজেপি এবং বিরোধীদের মধ্যে তরজা, বিতর্ক। এসবের মধ্যেই প্রয়াগরাজের এক স্থানীয় কংগ্রেস নেতা রাজকুমার সিং রাজ্জু বিতর্ক তুঙ্গে তুললেন আতিক আহমেদের কবরে (Atiq Ahmed grave) জাতীয় পতাকা রেখে (Congress leader lays Tricolour)!

আতিক ছিলেন সমাজবাদী পার্টির হয়ে জেতা প্রাক্তন সাংসদ। তাঁকে 'শহিদ' বলে আখ্যা দিয়ে ওই পতাকা রাখেন কংগ্রেস নেতা রাজ্জু। খবর পেয়েই তাঁকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে কংগ্রেস। ইতিমধ্যেই তাঁকে আটকও করেছে পুলিশ। প্রসঙ্গত, আসন্ন পুরভোটে কংগ্রেসের টিকিটে লড়ার কথা ছিল রাজকুমারের। তবে আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা দিয়ে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে কার্যত কবরে পাঠিয়েছেন তিনি।

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামনে আসার পরেই হইচই পড়ে গেছে। নিমেষে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রাজকুমার আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা রাখছেন। এমনকী আতিক ও তাঁর ভাই আশরাফের পক্ষে স্লোগানও তুলছেন। শুধু তাই নয়, আতিককে 'শহিদ' আখ্যা দিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ারও দাবি তুলেছেন রাজকুমার। তাঁকে বলতে শোনা গেছে, 'আতিক জনপ্রতিনিধি ছিলেন এবং তিনি শহিদ হয়েছেন। কেন তাঁকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হল না এবং কেন তাঁর সমাধিতে তেরঙ্গা লাগানো হল না?'

এই ঘটনায় প্রয়াগরাজ কংগ্রেসের প্রধান প্রদীপ মিশ্র অংশুমান জানান, আজাদ নগর থেকে তাঁদের দলের প্রার্থী হওয়ার কথা ছিল রাজকুমারের। তবে তা আর হবে না। ছ'বছরের জন্য দল থেকে বহিষ্কৃত তিনি। অংশুমান আরও জানান, রাজকুমারের মানসিক ভারসাম্য নেই। তাঁর চিকিৎসা চলছিল এবং তাঁর বাড়ি থেকে ওষুধও পাওয়া গিয়েছে।

ছোট্ট আরাধ্যা দিল্লি হাইকোর্টে মামলা করলেন! ইউটিউবে ভুয়ো খবরের বিরুদ্ধে সরব অমিতাভ-নাতনি


```