Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাত সকালে মালদহে কংগ্রেস নেতাকে হত্যা, ভরা বাজারে বোমাবাজি

সাত সকালে বোমাবাজির শব্দে কেঁপে উঠল সবজি বাজার। দুষ্কৃতীদের বোমার ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কংগ্রেস নেতার।

সাত সকালে মালদহে কংগ্রেস নেতাকে হত্যা, ভরা বাজারে বোমাবাজি

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 September 2024 10:58

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বোমাবাজির শব্দে কেঁপে উঠল সবজি বাজার। দুষ্কৃতীদের বোমার ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কংগ্রেস নেতার। মালদহের মানিকচকের ধরমপুর বাজারের ঘটনা।

ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারের মধ্যে। আতঙ্কে বাজারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। নিহত কংগ্রেস নেতার নাম সইফুদ্দিন। কারা খুন করল, খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজার করছিলেন সইফুদ্দিন। তখনই এক দুষ্কৃতীকে তাঁকে লক্ষ্য করে পিছন থেকে পিঠে বোমা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সইফুদ্দিন।

পালানোর সময় দুষ্কৃতীরা আরও কয়েকটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। আতঙ্কে পুরো বাজার জনশূন্য হয়ে যায়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতের পরিবারের বক্তব্য, শাসকদলের দুষ্কৃতীরাই এই খুন করেছে। আগেও পরিবারের একজনকে ওরা খুন করেছিল। মৃত কংগ্রেস নেতার পরিবারের অভিযোগকে সমর্থন জানিয়েছে সিপিএমের স্থানীয় নেতারা। তৃণমূলের অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 


```