Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অথৈজলে 'ইন্ডিয়া', তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর জয়রাম বললেন, 'জানি না কী চাপ ছিল!'

কংগ্রেসকে যে প্রস্তাব দিয়েছিলেন, তা তাঁরা মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করে অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছিলেন, বাংলায় এক লড়বে তৃণমূল।

অথৈজলে 'ইন্ডিয়া', তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর জয়রাম বললেন, 'জানি না কী চাপ ছিল!'

Jairam Ramesh

শেষ আপডেট: 10 March 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসকে যে প্রস্তাব দিয়েছিলেন, তা তাঁরা মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করে অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছিলেন, বাংলায় একা লড়বে তৃণমূল। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। মমতা যা বলেছিলেন তার অন্যথা হল না। ৪২ আসনে এককভাবেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। গোটা বিষয় নিয়ে কংগ্রেস শিবির চূড়ান্ত আশাহত। হাত শিবিরের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কথায়, ''বুঝতে পারলাম না তৃণমূলের ওপর কীসের চাপ ছিল!'' 

মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াই করার কথা ঘোষণা করার পরও বাংলায় 'ইন্ডিয়া' জোট নিয়ে আশা দেখেছিল কংগ্রেস। বারংবার ঘাসফুল শিবিরকে তাঁরা বার্তা দিয়েছিল। জয়রাম রমেশ তো বটেই, খোদ রাহুল গান্ধী দাবি করেছিলেন, জোট থেকে কেউ বেরোয়নি। যারা আছে তাঁদের নিয়েই জোট হবে। বাংলা নিয়েও আলোচনা চলছে। কিন্তু ১০ মার্চের তৃণমূলের ব্রিগেড বাংলায় জোট জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। ৪২ আসনে তৃণমূলের প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে। 

জয়রাম রমেশ এ সম্পর্কে জানিয়েছেন, ''বাংলায় তৃণমূলের সঙ্গে সম্মানজনক আসনরফা করতে বরাবর চেয়েছিল কংগ্রেস। আমরা জোট আলোচনার জন্য সবসময় নিজেদের দরজা খোলা রেখেছিলাম। কিন্তু এখন তৃণমূল এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। জানি না, তাঁদের ওপর কী চাপ ছিল। কিন্তু আমরা চেয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে জোট একসঙ্গেই লড়াই করুক।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে তিনি যে একদমই খুশি হননি সেটাও স্পষ্ট করেছেন জয়রাম। 

বর্ষীয়ান কংগ্রেস নেতার কথায়, ''প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। তিনি যে জোটের সঙ্গে আছেন এবং বাংলার মতো জাতীয় স্তরেও বিজেপিকে হারাতে চান, সেটাও স্পষ্ট করেছেন। কিন্তু এখন আচমকা রাজ্যের সব আসনে তৃণমূল একা প্রার্থী ঘোষণা করে দিল।'' তাহলে কি এখন আর কোনও সুযোগ নেই জোটের? এই প্রশ্নের উত্তরে জয়রাম বলেন, ''দেখা যাক, কী হয়।'' 

সাম্প্রতিক সময়ে কংগ্রেসকে যথেষ্ট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাব প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে তাঁকে এও বলতে শোনা গেছে, কংগ্রেস গোটা দেশে ৪০ আসন পাবে কিনা সন্দেহ! মমতার এই বক্তব্যকে আবার সংসদে হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদী। তখন থেকেই বিষয়টি আরও পরিস্কার হয়ে যায় যে, আসন্ন ভোটের আগে বাংলায় কংগ্রেস-তৃণমূল সখ্যতা এবং ইন্ডিয়া জোট হওয়া দুরস্ত। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ায় সেই বিষয়েই যেন সিলমোহর পড়ল। 


```