Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র নিয়ে এখনও দ্বিধায় কংগ্রেস, সিদ্ধান্ত শুক্রবার

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে প্রবীণ কংগ্রেস নেতারা আলোচনা করেন। বুধবার শোনা গিয়েছিল, বৃহস্পতিবারই শিবসেনাকে সমর্থন করা নিয়ে চূড়ান্ত স

মহারাষ্ট্র নিয়ে এখনও দ্বিধায় কংগ্রেস, সিদ্ধান্ত শুক্রবার

শেষ আপডেট: 21 November 2019 06:02

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে প্রবীণ কংগ্রেস নেতারা আলোচনা করেন। বুধবার শোনা গিয়েছিল, বৃহস্পতিবারই শিবসেনাকে সমর্থন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস। বাস্তবে এদিনও সনিয়ার দল সিদ্ধান্ত নিতে পারেনি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে প্রবীণ নেতা কে সি বেণুগোপাল বলেন, আমার মনে হয়, শুক্রবার মহারাষ্ট্র নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। বুধবার ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ারের বাড়িতে কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে এনসিপির বৈঠক হয়। তার পরে কংগ্রেস নেতারা বলেন, সম্ভাব্য জোটের কয়েকটি বিষয় নিয়ে এখনও আলোচনা করতে হবে। সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা নবাব মালিক বলেন, “শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসকে বাদ দিয়ে মহারাষ্ট্রে কোনও সরকার গঠিত হতে পারে না।” সাংবাদিক বৈঠকের সময় নবাব মালিকের পাশে ছিলেন কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান। তিনি শুধু বলেন, “আলোচনা চলবে। চূড়ান্ত আলোচনার জন্য শিবসেনা নেতারা যাবেন দিল্লিতে।” একটি সূত্রে খবর, তিন দল একটি অভিন্ন ন্যূনতম কর্মসূচি স্থির করেছে। কিন্তু কীভাবে ক্ষমতা ভাগাভাগি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। বুধবারই শরদ পওয়ার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়, মহারাষ্ট্রে কৃষকদের দুর্দশা নিয়ে আলোচনার জন্যই পওয়ার প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। পর্যবেক্ষকদের ধারণা, মোদীর সঙ্গে বৈঠক করার পিছনে পওয়ারের আর একটি উদ্দেশ্য ছিল। তিনি কংগ্রেসকে বার্তা দিতে চেয়েছিলেন, তারা যদি মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বেশি টালবাহানা করে, তাহলে সুযোগ ফসকে যেতে পারে। একটি সূত্রে জানা যায়, বিজেপি চেষ্টা করছে যাতে এনসিপি-র সমর্থন পাওয়া যায়। শিবসেনার থেকে মাত্র দু’টি আসন কম পেয়েছে এনসিপি। তাদের সমর্থন পেলে বিজেপি স্বচ্ছন্দে মহারাষ্ট্রে সরকার গড়তে পারবে।

```