Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হোটেলে কেন বুক হচ্ছে বাড়তি ঘর, শচীন পাইলটের উদ্দেশ্য নিয়ে ধন্ধে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছিলেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। কিন্তু তাঁর অনুগামীদের গুরগাঁওতে যে দু'টি হোটেলে রাখা হয়েছিল, সেখানে নেওয়া হচ্ছে বাড়তি ঘর। কংগ্রেসের অভিযোগ, বিজেপিই ওই হোটেলে

হোটেলে কেন বুক হচ্ছে বাড়তি ঘর, শচীন পাইলটের উদ্দেশ্য নিয়ে ধন্ধে কংগ্রেস

শেষ আপডেট: 16 July 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছিলেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। কিন্তু তাঁর অনুগামীদের গুরগাঁওতে যে দু'টি হোটেলে রাখা হয়েছিল, সেখানে নেওয়া হচ্ছে বাড়তি ঘর। কংগ্রেসের অভিযোগ, বিজেপিই ওই হোটেলে বিদ্রোহী বিধায়কদের রাখার ব্যবস্থা করেছে। প্রশ্ন উঠেছে, রাজস্থানে কি আরও কয়েকজন বিধায়ক বিদ্রোহ করতে চলেছেন? তাঁদের রাখার জন্যই কি হোটেলে নেওয়া হচ্ছে বাড়তি ঘর? এই পরিস্থিতিতে শচীন যতই বলুন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না, তাঁর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারছে না দল। বুধবারই বিদ্রোহী বিধায়কদের নোটিস দিয়েছেন রাজস্থান বিধানসভার স্পিকার। তিনি জানতে চেয়েছেন, কেন তাঁদের ডিসকোয়ালিফাই করা হবে না। যেহেতু ওই বিধায়করা এখন জয়পুরে নেই, তাই এসএমএস, হোয়াটস অ্যাপ ও ই-মেল মারফৎ তাঁদের কাছে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের বাড়ির বাইরেও নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। নোটিসের বিরুদ্ধে বিদ্রোহী বিধায়করা রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানা যাচ্ছে। করোনা অতিমহামারীর জন্য হাইকোর্ট বন্ধ থাকছে ২০ জুলাই পর্যন্ত। গত রবিবার শচীন বিদ্রোহ করেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি টাকা ও উঁচু পদের লোভ দেখিয়ে তাঁর অনুগামী বিধায়কদের দলে টানার চেষ্টা করছে। একটি সূত্রে খবর, বিদ্রোহী বিধায়কদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট দাবি করেছেন, তাঁর সরকারের যথেষ্ট গরিষ্ঠতা আছে। বিজেপিও বলেছে, এই মুহূর্তে বিধানসভায় শক্তিপরীক্ষার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে শচীন মন্তব্য করেন, গান্ধী পরিবারের কাছে তাঁকে ছোট করার জন্যই তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগের কথা রটানো হয়েছে। এরপর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “আমরা মিডিয়ার মারফৎ জেনেছি, শচীন বিজেপিতে যোগ দিচ্ছেন না। যদি তিনি বিজেপিতে না যান, অবিলম্বে হরিয়ানায় বিজেপি সরকারের আতিথ্য নেওয়া বন্ধ করুন। দু’টি হোটেলে বিজেপির নিরাপত্তা বলয় আমাদের বিধায়কদের ঘিরে রেখেছে। সেখান থেকে তাঁদের মুক্ত করুন। বিজেপির সঙ্গে আলোচনাও বন্ধ করুন।” শচীন কংগ্রেসে ফিরতে চাইলে তাঁকে অভ্যর্থনা জানানো হবে বলে সুরজেওয়ালা মন্তব্য করেন।

```