Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিক পঞ্জি বিতর্ক: তৃণমূলের সঙ্গে এক মত নয় সর্বভারতীয় কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: অসমে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তীব্র বিরোধিতায় নেমে পড়েছেন, তখন তৃণমূলের থেকে এ ব্যাপারে অবস্থানগত দূরত্ব রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে প্রায় চল্লি

নাগরিক পঞ্জি বিতর্ক: তৃণমূলের সঙ্গে এক মত নয় সর্বভারতীয় কংগ্রেস

শেষ আপডেট: 4 August 2018 13:37

দ্য ওয়াল ব্যুরো: অসমে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তীব্র বিরোধিতায় নেমে পড়েছেন, তখন তৃণমূলের থেকে এ ব্যাপারে অবস্থানগত দূরত্ব রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে প্রায় চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অসমে বাঙালি খেদাও চলছে। তা ছাড়া শুধু বাঙালি নয় এমন বহু মানুষকে তালিকার বাইরে রাখা হয়েছে যাঁরা বিহার, রাজস্থান, তামিলনাড়ুর লোক। কাজ অন্য সূত্রে গিয়ে দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছেন। ওই তালিকা বাতিলের দাবি করেছেন মমতা। শুধু তা নয়, নাগরিক পঞ্জির প্রতিবাদ জানাতে অসমের শিলচরে তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাতপর্যপূর্ণ হল, শিলচরের সাংসদ কংগ্রেসি। প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব হলেন শিলচরের সাংসদ। কিন্তু নাগরিক পঞ্জির তালিকার বিরোধিতা করে তৃণমূলের প্রতিনিধিরা শিলচরে গেলেও সুষ্মিতা তাঁদের সঙ্গে যেতে চাননি। কেন? শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন রাহুল গান্ধী। ওই বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস নাগরিক পঞ্জির বিরুদ্ধে নয়। রাজীব গান্ধীর সময়ে অসম চুক্তিতে নাগরিক পঞ্জির প্রস্তাব করা হয়েছিল। এনআরসি-র কংগ্রেসের সন্তান। অসমে পূর্বতন  তরুণ গগৈ সরকার এর আশি শতাংশ কাজও সেরে ফেলেছিল। কংগ্রেস চায় বেআইনি ভাবে ভারতীয় নাগরিক পরিচয়ে কেউ যেন অসমে থাকতে না পারে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে কোনও ভারতীয়র নাম যেন তালিকা থেকে বাদ না যায়।

```