Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস আর বিজেপি দুই ভাই, কাউকে বিশ্বাস করা যায় না, বললেন চন্দ্রশেখর রাও

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন ধরে গুজব শোনা যাচ্ছিল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছেন। বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে চন্দ্রশেখর রাও নিজেই জানিয়ে দিলেন, কংগ্রেস আর বিজেপি দুই ভাই। তাদের কাউকে বিশ্ব

কংগ্রেস আর বিজেপি দুই ভাই, কাউকে বিশ্বাস করা যায় না, বললেন চন্দ্রশেখর রাও

শেষ আপডেট: 22 November 2018 09:00

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন ধরে গুজব শোনা যাচ্ছিল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছেন। বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে চন্দ্রশেখর রাও নিজেই জানিয়ে দিলেন, কংগ্রেস আর বিজেপি দুই ভাই। তাদের কাউকে বিশ্বাস করা যায় না। তাছাড়া তিনি এখন জাতীয় রাজনীতির কথা ভাবছেনই না। আগে তেলেঙ্গানার বিধানসভা ভোট হোক। তার পরে ভাববেন। তবে এদিন তিনি বুঝিয়ে দিয়েছেন, ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি বিজেপি অথবা কংগ্রেস কারও সঙ্গেই জোট বাঁধছেন না। এদিন তেলেঙ্গানার দেবেরাকোণ্ডায় এক সভায় চন্দ্রশেখর রাও অভিযোগ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি এবং অপর শীর্ষ নেতা জনা রেড্ডি নালগোন্ডার মানুষের অনেক ক্ষতি করেছেন। কিন্তু আমি এখানে ৮৫ টি আদিবাসী অঞ্চলকে গ্রাম পঞ্চায়েতে পরিণত করেছি।  দেবেরাকোণ্ডায় টিআরএসের জয় কেউ ঠেকাতে পারবে না। জাদচেরলা অঞ্চলে আর এক জনসভায় তিনি বলেন, আমার সরকার মেহবুবনগর জেলার সব প্রকল্প সময়ে শেষ করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সমালোচনা করে তিনি বলেন, তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই জেলার পালামুরু-এথিপথালা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। চন্দ্রবাবুর তেলুগু দেশম গত ন’বছরে মেহবুবনগরের কোনও উন্নয়ন করেনি। এখন তারা এখান থেকে ভোটে লড়বে কী করে? রাজ্যে নতুন স্বাস্থ্য প্রকল্পের কথা ঘোষণা করে তিনি বলেন, ইএনটি দফতর কান্তিভেলুগু নামে একটি প্রকল্প রূপায়িত করবে। সরকার রাজ্যের মানুষের রক্তের নমুনাও সংগ্রহ করবে। চন্দ্রশেখর রাওয়ের দাবি, তিনি এমন অনেক প্রকল্প কার্যকর করেছেন, যা বিশ্বে কোথাও হয়নি। তাঁর প্রতিশ্রুতি, পরেরবার ক্ষমতায় এলে মেহবুবনগর জেলার ২০ লক্ষ একর কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করবেন। তেলেঙ্গানায় বিধানসভা ভোট হবে ৭ ডিসেম্বর। গণনা ১১ ডিসেম্বর। বিধানসভায় আসনের সংখ্যা ১১৯। রাজ্যে শাসক তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিরুদ্ধে জোট বেঁধেছে তেলুগু দেশম পার্টি, কংগ্রেস, সিপিআই এবং তেলেঙ্গানা জন সমিতি। খাম্মাম ও আরও কয়েকটি জেলায় এই জোটের সঙ্গে শাসক দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধরে নেওয়া হচ্ছে।

```