Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের কোন্দলে বলাগড়ে অশান্তি, মনোরঞ্জনের অফিস ভাঙচুর, মারধর পঞ্চায়েত সদস্যার স্বামীকে

বুধবার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যুব তৃণমূলের নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। রুনার অনুগামীরা তাঁর দেহরক্ষীকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন। এই টানাপড়েন চলাকালীনই বুধবার গভীর রাতে জিরাটের আহমেদপুরে বলাগড়ের বিধায়কের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল।

তৃণমূলের কোন্দলে বলাগড়ে অশান্তি, মনোরঞ্জনের অফিস ভাঙচুর, মারধর পঞ্চায়েত সদস্যার স্বামীকে

শেষ আপডেট: 4 January 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুধবার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যুব তৃণমূলের নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। রুনার অনুগামীরা তাঁর দেহরক্ষীকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন। তার জবাব দিয়েছিলেন রুনা। এরপরেই বিধায়ক মনোরঞ্জন, রুনা খাতুনকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। এই টানাপড়েন চলাকালীনই বুধবার গভীর রাতে জিরাটের আহমেদপুরে বলাগড়ের বিধায়কের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল।

অভিযোগ, কার্যালয়ে থাকা টেবিল, চেয়ার ভেঙে দেওয়া হয়। দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। শুধু তাই নয় বিধায়কের কার্যালয়ে কাদা লেপে দেওয়া হয়। রুনা খাতুনের লোকজন তাঁর অফিস ভাঙচুর করছে বলে রাতেই বিধায়ক ফেসবুকে পোস্ট করেন। বলাগড়ে এসে এর জবাব দেবেন বলেও জানান। গত কয়েকদিন ধরেই রুনা খাতুনের সঙ্গে বিধায়কের অশান্তিতে শোরগোল পড়েছে। নিজের অফিস থেকে আগামী সাত তারিখে ফেসবুক লাইভ করে শেষ জবাব দেবেন বলে জানিয়েছিলেন মনোরঞ্জনবাবু। সেই অফিসই ভাঙচুর করে, তার ফেসবুক লাইভ বানচাল করার চেষ্টা করা হয় বলে বিধায়কের অভিযোগ।

বিধায়ক কার্যালয় থেকে কিছুটা দূরেই আসানপুর গ্রামে জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য চম্পা মুখার্জির বাড়ি। অভিযোগ, সেই সদস্যের বাড়িতেও হামলা চালায় ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী। চম্পার বাড়ির জানলা, দরজা ভেঙে দেওয়া হয়। চম্পার স্বামী সুরজিৎ মুখার্জি বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকেও ঘর থেকে টেনে উঠোনে ফেলে মারধর করা হয়। মোবাইল কেড়ে নেওয়া হয়। চম্পা দাবি করেন, রুনা খাতুনের নেতৃত্বেই এই আক্রমণ হয়েছে। রুনা ছাড়াও তার স্বামী সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস, জিরাট পঞ্চায়েতের প্রধান তপন দাস এই হামলায় ছিলেন।

তৃণমূলের এই কোন্দলে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার। গোষ্ঠী কোন্দল সামাল দিতে না পেরে বিধায়ক পালিয়েছে, তাই উপনির্বাচন হোক। কারণ সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনই দাবি করে পোস্টার মারা হয়। বিজেপি নেতা চিরঞ্জিত রায় বলেন, “ওদের নিজেদের দলের লোকেরাই সুরক্ষিত নয়। একে অপরকে মারধর করছে। এরা বলাঘরের মানুষকে কী সুরক্ষা দেবে!” তবে তাঁদের দলের তরফ থেকে কোনও পোস্টার দেওয়া হয়নি বলে জানান তিনি। চিরঞ্জিতবাবু বলেন, “আমাদের দলের পক্ষ থেকে পোস্টার দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। বলাগড়ের বিধায়ক মানুষকে ঠকিয়েছেন। পরিযায়ীর মতো কলকাতা থেকে এসে ফেসবুক লাইভ করেন। কোনও পরিষেবা তাঁর কাছ থেকে পাওয়া যায় না। তাই উপনির্বাচন হলে খারাপ হয় না।”


```