Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত হলেন সিপিএমের 'হনুকাকা', ফুলিয়া এরিয়া অঞ্চলের সদস্য ছিলেন

প্রয়াত হলেন ফুলিয়ার সিপিএম নেতা দিলীপ দাস। ফুলিয়া এরিয়া অঞ্চলের নবলা ৩নম্বর শাখার  সদস্য ছিলেন তিনি।

প্রয়াত হলেন সিপিএমের 'হনুকাকা', ফুলিয়া এরিয়া অঞ্চলের সদস্য ছিলেন

শেষ আপডেট: 3 July 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রয়াত হলেন ফুলিয়ার সিপিএম নেতা দিলীপ দাস। ফুলিয়া এরিয়া অঞ্চলের নবলা ৩নম্বর শাখার  সদস্য ছিলেন তিনি।

দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সেই সমস্যাতেই প্রয়াত হলেন দিলীপবাবু। বয়স হয়েছিল ৬২ বছর। হনু কাকা নামে এলাকায় পরিচিত ছিলেন তিনি। নানা ধরণের সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাই এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। এই নেতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সিপিআইএম ফুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে তার মরদেহে লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এক বিবৃতিতেও এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে।

নবলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফুলিয়া তালতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারসূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে সিপিআইএমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তবে গত সোমবার অর্থাৎ পয়লা জুলাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। ওই দিনই প্রয়াত হন এই জনপ্রিয় নেতা।  


```