Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শপথ নিয়ে জলঘোলা! বিধানসভার সিঁড়িতে বসে পড়লেন সায়ন্তিকা, রায়াতরা

রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

শপথ নিয়ে জলঘোলা! বিধানসভার সিঁড়িতে বসে পড়লেন সায়ন্তিকা, রায়াতরা

শপথগ্রহণের দাবিতে বিধানসভার সিঁড়িতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।

শেষ আপডেট: 26 June 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো: ফল প্রকাশের পর ২২ দিন অতিক্রান্ত। এখনও বিধায়ক হিসেবে শপথ অনুষ্ঠান না হওয়ায় মানুষের হয়ে কাজ করতে পারছেন না, এই অভিযোগে বিচার চেয়ে বিধানসভার সিঁড়িতে বসে পড়লেন শাসকদলের নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকাররা।

সাধারণত বিরোধী দলের বিধায়করা বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান। সেখানে শাসকদলের দুই নব নির্বাচিত বিধায়ককে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকতে দেখে এদিন বিধানসভা চত্বরে শোরগোল পড়ে যায়।

সায়ন্তিকা বলেন, "প্রায় একমাস হতে চলল। শপথ নিতে না পারায় মানুষের হয়ে কোনও কাজ করতে পারছি না। এরপর তো মানুষ আমাদের মিথ্যেবাদী বলবে। তাই আবারও রাজ্যপালের কাছে অনুরোধ জানাচ্ছি, উনি বিধানসভায় দ্রুত আমাদের শপথ গ্রহণের অনুমতি দিন।"

এদিকে দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জটিলতার জন্য এবার রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বুধবার স্পিকার বলেন, "রাজ্যপাল গণতান্ত্রিক পরিকাঠামোকে মানছেন না। এভাবে উনি দু'জন নির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণ আটকে রাখতে পারেন না। এবার আমরা আইনি পদক্ষেপ নেব। রাষ্ট্রপতিরও দ্বারস্থ হব।"

রীতি অনুযায়ী, বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের অনুমতি প্রয়োজন। সেজন্য সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখেছিলেন স্পিকার। এ ব্যাপারে রাজ্যপালকে সংবিধানের নিয়মের কথাও চিঠিতে উল্লেখ করেছিলেন বিমানবাবু।

এরপরই বুধবার রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চেয়ে সায়ন্তিকা ও রায়াতকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। যার জবাবে 
বিধানসভায় শপথগ্রহণ কেন করতে চান, তাঁর কারণ ব্যাখ্য়া করে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন তাঁরা। যদিও মঙ্গলবার ফের রাজভবনের তরফে ইমেলে জানানো হয়েছে, বুধবারই রাজভবনে শপথগ্রহণের অনুষ্ঠান হবে।

এরপরই ফের স্পিকারের দ্বারস্থ হন সায়ন্তিকা এবং রায়াতরা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁদের মতকে কেন গুরুত্ব দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছিলেন। এবার শপথের জন্য বিধানসভার সিঁড়িতেও বসে পড়লেন তাঁরা।

ফলে শপথ ঘিরে জটিলতা বাড়ছেই। এখন দেখার রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান কিনা।

এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, "নব নির্বাচিত বিধায়কদের রাজভবনে যেতে অসুবিধে কোথায়? কিংবা রাজ্যপালেরই বা বিধানসভায় আসতে অসুবিধে কোথায়? এটা নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে।"

অন্যদিকে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন, "কীসের জট? রাজভবনে গিয়ে শপথ পাঠ করতে কেন ওদের ইগোতে লাগছে? এর আগে ধূপগুড়ির ক্ষেত্রেও এমন নাটক দেখেছিলাম। তবে শেষ পর্যন্ত ধূপগুড়ির বিধায়ককে রাজভবনে যেতে হয়েছিল।"


```