Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ, দু’টি অভিযোগ জমা করল তৃণমূল

কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী, এমনই অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।

বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ, দু’টি অভিযোগ জমা করল তৃণমূল

সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, ডেরেক ও ব্রায়ান

শেষ আপডেট: 9 November 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী, এমনই অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। নির্বাচন কমিশন যাতে পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের কারণে শোকজ করে সেই দাবিও করেছে তৃণমূল। 

এদিন দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। উপনির্বাচনের জন্য থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কী করণীয়, তারও সমাধান চাওয়া হয় কমিশনের কাছে। 

নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে সুস্মিতা দেব বলেন, 'পাঁচ সাংসদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দু’টি অভিযোগ জমা দিয়েছে। ২০০৩ সালের নির্বাচন কমিশনের বাহিনী মোতায়েনের নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং তাঁদের সঙ্গে রাজ্য পুলিশের একজন প্রতিনিধি থাকা দরকার। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে আমরা যা দেখেছি তা হল কেন্দ্রীয় বাহিনী কাজ করছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এবং ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'বিজেপি জাতীয়তাবাদের কথা বলে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী (সুকান্ত মজুমদার) রাজ্য পুলিশকে বলছেন অশোক প্রতীক খুলে সেখানে 'চপ্পল' লাগাতে। এই ধরনের অবমাননাকর মন্তব্য কমিশনের কাছ থেকে গুরুতর পদক্ষেপের আহ্বান জানায়। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে পদক্ষেপ আশা করছি।'


```