Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মালদহে রেশন ডিলার নিয়োগে দুর্নীতির নালিশ, আদালতের নির্দেশের পরও তা অমান্য করার অভিযোগ

রেশনে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবারও উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। তারই মাঝে রেশনের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ মালদহে।

মালদহে রেশন ডিলার নিয়োগে দুর্নীতির নালিশ, আদালতের নির্দেশের পরও তা অমান্য করার অভিযোগ

শেষ আপডেট: 4 November 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো:  রেশনে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবারও উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। তারই মাঝে রেশনের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ মালদহে।

অভিযোগ, সরকারি নিয়মকে অমান্য করে রেশনের ডিলারশিপ দেওয়া হয়েছিল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সির আত্মীয়কে। এমনকী এবিষয়ে আদালতের নির্দেশের পরও তা কার্যকরী করা হয়নি বলে অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এবিষয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে জেলা খাদ্য দফতরের আধিকারিক মানিক সরকার।

খাদ্য দফতর সূত্রের খবর, রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতে সাহাপুর এলাকায় রেশন ডিলারশিপের জন্য খাদ্য সরবরাহ দফতরের তরফে ২০২২ সালে ৩ এপ্রিল আবেদন পত্র চাওয়া হয়েছিল। ওই বছরের ২৪ এপ্রিলের মধ্যে আবেদন করার দিন ধার্য করা হয়েছিল। শেখ আতাউর নামে এক যুবক ওইসময় রেশন ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন।

আতাউরের অভিযোগ, যাঁরা আবেদন করেছিল, তাঁদের কাউকে ডিলারশিপ না দিয়ে ওই কাজ দেওয়া হয় তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সির আত্মীয় তথা রতুয়া-১ নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী রুকসানা পারভিনের স্বামী আফসার আলিকে। ২৪ তারিখ আবেদন জমা দেওয়ার শেষ দিন থাকলেও সরকারি নথিতে উল্লেখ রয়েছে আফসার আলি ২৮ তারিখ আবেদন পত্র জমা দিয়েছিলেন।

এরপরই ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে আদালতে গিয়েছিলেন আতাউর। আদালত তাঁর সপক্ষে রায় দিয়ে অবিলম্বে তাঁর নামে ডিলারশিপ ইস্যু করার নির্দেশ দেয়। অভিযুক্ত আদালতে গেলে নিম্ন আদালতের নির্দেশই বজায় রাখে উচ্চ আদালত। ২ মাসের মধ্যে আতাউরকে ডিলারশিপ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এক্ষেত্রেও আদালতের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। এখনও খাদ্য দফতর থেকে ডিলারশিপের অনুমোদন পাননি আতাউর। জেলা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক মানিক সরকার অবশ্য বলেন, “দ্রুত আদালতের নির্দেশ কার্যকরী করা হবে।”


```