Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মহুয়ার বিরুদ্ধে সিবিআইতে অভিযোগ তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ডের, কে এই অনন্ত

মহুয়াও স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে কুৎসা প্রচারে তাঁর হতাশ প্রাক্তন বয়ফ্রেন্ডও রয়েছেন। মহুয়ার প্রাক্তন সেই বয়ফ্রেন্ডের নাম জয় অনন্ত দেহাদরাই। 

মহুয়ার বিরুদ্ধে সিবিআইতে অভিযোগ তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ডের, কে এই অনন্ত

শেষ আপডেট: 18 October 2023 16:29

দ্য ওয়াল ব্যুরো: সংসদে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুরধার বক্তৃতায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অনেক আগেই সর্বভারতীয় স্তরে নজর কেড়েছেন। কিন্তু মহুয়াকে কেন্দ্র সাম্প্রতিক বিতর্কে এখন বেরিয়ে পড়ছে তাঁর ব্যক্তিগত জীবনের ঘটনাও। মহুয়াও স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে কুৎসা প্রচারে তাঁর হতাশ প্রাক্তন বয়ফ্রেন্ডও রয়েছেন। মহুয়ার প্রাক্তন সেই বয়ফ্রেন্ডের নাম জয় অনন্ত দেহাদরাই। 

কে তিনি? 
জয় অনন্ত দেহাদরাই দেখতে সুপুরুষ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আদানি শিল্পগোষ্ঠী ও গৌতম আদানির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সোমবার তিনিই মহুয়ার বিরুদ্ধে তদন্তের আবেদন জমা দিয়েছেন সিবিআইতে। মহুয়া পাল্টা আইনি নোটিস পাঠিয়েছেন তাঁকে। 

কয়েক বছর আগে পর্যন্ত অনন্ত মহুয়ার কাছের মানুষ বলেই পরিচিত ছিলেন। মহুয়ার সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। এক সঙ্গে থাকতেন বলেও কারও কারও দাবি। কিন্তু সেই বন্ধু সম্পর্ক টেকেনি। ছাড়াছাড়ি হয়ে যায়। বরং পরবর্তীকালে তাঁদের মধ্যে সম্পর্ক অতিশয় তিক্ত হয়ে যায়। 

মহুয়া যে আইনি নোটিস বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও একাংশ সংবাদমাধ্যমকে পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, ছাড়াছাড়ির পর জয় অনন্ত মহুয়াকে হুমকি দিয়ে টেক্সট মেসেজ করেছিলেন। মহুয়ার সরকারি বাসভবনে বিনা অনুমতিতে ঢুকেছিলেন জয়। তার পর মহুয়ার পোষা কুকুর এবং অন্যান্য কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যান বলেও অভিযোগ। জয় অবশ্য পরে কুকুর ফেরত দিয়ে দেন।

নোটিসে এও জানানো হয়েছে যে, বারবার হেনস্থা করার জন্য জয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন মহুয়া। 

গত রবিবার মহুয়ার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তা জয় অনন্ত দেহাদরাইয়ের কাজ বলে সন্দেহ করা হচ্ছে। বস্তুত সেদিনই মহুয়া টুইটে লিখেছিলেন, ছবিতে বাকিদের ক্রপ করা কেন হল? কারণ ওই পার্টিতে জয় অনন্তও মহুয়ার সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে। 

নিশিকান্ত দুবে ইদানীং মহুয়ার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছেন, সেই সব তথ্য জয় অনন্তই সরবরাহ করেছেন। তার মধ্যে অন্যতম হল, মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থার মালিক দর্শন হীরানন্দানির ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সংসদে টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। দর্শনের কাছ থেকে দামি উপহার নিয়েছেন বলেও অভিযোগ। তা ছাড়া নিশিকান্তর এও অভিযোগ, মহুয়া লোকসভার ওয়েবসাইটে লগ ইন করার ক্রেডেনশিয়ালও হীরানন্দানিকে দিয়েছিলেন।
সব মিলিয়ে মহুয়াকে কেন্দ্র করে দিল্লিতে আলোচনা জমজমাট। সেই গল্পে ফিরে এসেছে ব্যক্তিগত সম্পর্কের কথা, পুরনো বয়ফ্রেন্ডও।


```