
শেষ আপডেট: 7 June 2023 09:20
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের কোলাপুরে দু-দলের সংঘর্ষ ঠে কাতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করেছে। শহর জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দু পক্ষই ইট, পাথর ছুঁড়ছে।
উপ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। শহরের পরিস্থিতি এখনও থমথমে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এনসিপি প্রধান শরদ পাওয়ার রাজ্য সরকারকে নিশানা করেছেন। পাওয়ার বলেছেন, রাজ্য প্রশাসনই সাম্প্রদায়িক হিংসায় উসকানি দিচ্ছে।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে ঔরঙ্গজেবকে নিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে। একদল ছাত্রী স্টেটাস দেওয়ার পর কিছু মন্তব্য করে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে হিন্দুদের একাধিক সংগঠন। মন্তব্যগুলিই হিন্দু পক্ষের আপত্তির কারণ।
কিছুক্ষণের মধ্যেই শহরের শিবাজী চৌকে বিশাল জমায়েত হয় হিন্দুদের। পাল্টা পথে নামে মুসলিম পক্ষও। সংঘর্ষের জেরে পুলিশ আপাতত যান চলাচল বন্ধ রেখেছে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, যে তিন ছাত্রী ঔরঙ্গজেবের ছবি হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছে তারা সকলেই নাবালিকা। আশ্চর্যের হল, একই সময় একই ছবি এবং মন্তব্য পোস্ট করা হয়। মনে করা হচ্ছে পরিকল্পনা করেই প্রাপ্তবয়স্ক কেউ এই কাজ করেছে।
এদিকে, একই ধরনের ঘটনা মহারাষ্ট্রে সম্প্রতি অনেকগুলি জায়গায় হয়েছে জানিয়ে বর্ষীয়ান নেতা পাওয়ার বলেন, রাজ্য প্রশাসনের হাত রয়েছে এই সব ঘটনার পিছনে। সরকারই সাম্প্রদায়িক হিংসায় উসকানি দিচ্ছে।
দিল্লিতে শাহের বাড়ির সামনে কুকিদের বিক্ষোভ, চার নেতাকে ডেকে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী