Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানায় নতুন ওসি নিয়োগ করল কমিশন, রামনবমীর ঘটনার জের

গত শুক্রবারই ওই দুই ওসিকে দায়িত্ব থেকে বহিষ্কার করে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন মুুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানায় নতুন ওসি নিয়োগ করল কমিশন, রামনবমীর ঘটনার জের

শেষ আপডেট: 21 April 2024 10:33


দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর দিন অশান্তি ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানার ওসির বিরুদ্ধে। গত শুক্রবারই ওই দুই ওসিকে দায়িত্ব থেকে বহিষ্কার করে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন মুুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এবার সংশ্লিষ্ট দুটি থানায় ওসি নিয়োগ করল কমিশন। কমিশন সূত্রের খবর, শক্তিপুর থানার নতুন ওসি হয়েছেন বিশ্বজিৎ হালদার এবং বেলডাঙায় শামসের আলি। মুর্শিদাবাদ থানায় সাব ইন্সপেক্টর পদে ছিলেন বিশ্বজিৎ হালদার, আর বীরভূমের কোর্ট ইন্সপেক্টর পদে ছিলেন শামসের আলি। শনিবারই দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা।

গত ১৭ এপ্রিল রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানা এলাকায় বেশ কিছু হিংসার ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন জখম হন। ওই ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশনের দিল্লির অফিস।

রাজ্যের নির্বাচনী দফতরের তরফে পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে কমিশন মনে করছে, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা করেননি সংশ্লিষ্ট দুই থানার ওসি। এরপরই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ এসে পৌঁছয় দিল্লি থেকে। 


```