Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গ্যাসের দাম অনেকটা কমল, তবে বাণিজ্যিক সিলিন্ডারে, কোন শহরে কত দাম দেখে নিন

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধি পাওয়াটাই যখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে তখন দেখা গেল শনিবার এক ধাপে বেশ কিছুটা কমল রান্নার গ্যাসের দাম। তবে তা গেরস্থালীর সিলিন্ডারে নয়, বাণিজ্যিক সিলিন্ডারে দাম কমেছে ৯২ টাকা (Commercial LPG cylinder price Slashed)।

গ্যাসের দাম অনেকটা কমল, তবে বাণিজ্যিক সিলিন্ডারে, কোন শহরে কত দাম দেখে নিন

শেষ আপডেট: 1 April 2023 03:59

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধি পাওয়াটাই যখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে তখন দেখা গেল শনিবার এক ধাপে বেশ কিছুটা কমল রান্নার গ্যাসের দাম। তবে তা গেরস্থালীর সিলিন্ডারে নয়, বাণিজ্যিক সিলিন্ডারে দাম কমেছে ৯২ টাকা (Commercial LPG cylinder price Slashed)।

আজ ১ এপ্রিল নতুন অর্থ বছরের প্রথম দিন। সেই বছর পয়লাতেই পেট্রলিয়াম সংস্থাগুলির তরফে বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারে এই দাম কমার কথা ঘোষণা করা হয়েছে। তার ফলে কোন শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কত হল তা দেখে নেওয়া যাক এক নজরে—

দিল্লি- ২০২৮ টাকা

কলকাতা- ২১৩২ টাকা

মুম্বই- ১৯৮০ টাকা

চেন্নাই- ২১৯২.৫০ টাকা

২০২২ সালে চারবার ঘরোয়া রান্নার গ্যাস ও পাঁচবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল। গত মাসেই এক লাফে গেরস্থের রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। একইসঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল ৩৫০ টাকা। যার ফলে ছোট, মাঝারি হোটেল, রেস্টুরেন্টের মাথায় হাত পড়েছিল। এদিন ৯২ টাকা কমিয়ে তাতে কিছুটা মলম দেওয়ার চেষ্টা হল বলে মত অনেকের।

শনিবার দিনভর চলবে ঝড়-বৃষ্টি, কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস


```