Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরফের দেওয়ালে চড়ছেন আরোহী, আচমকা মাথার উপর তুষারধস! দেখুন রোমহর্ষক ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বরফ (Snow) বেয়ে তরতরিয়ে পাহাড় (Mountain) চড়ছিলেন তিনি। পাহাড়ের নেশা তো প্রাণের ভয়কে তুচ্ছ করে দেয় অনায়াসেই। তাই মাটি থেকে ৪০০ ফুট উঁচুতেও তাঁর বুক ভরা ছিল সাহসে। আরও উঁচুতে ওঠার নেশায় বুঁদ হয়ে ছিলেন। কিন্তু হঠাৎ ছন্দপতন। পর

বরফের দেওয়ালে চড়ছেন আরোহী, আচমকা মাথার উপর তুষারধস! দেখুন রোমহর্ষক ভিডিও

শেষ আপডেট: 24 February 2022 07:08

দ্য ওয়াল ব্যুরো: বরফ (Snow) বেয়ে তরতরিয়ে পাহাড় (Mountain) চড়ছিলেন তিনি। পাহাড়ের নেশা তো প্রাণের ভয়কে তুচ্ছ করে দেয় অনায়াসেই। তাই মাটি থেকে ৪০০ ফুট উঁচুতেও তাঁর বুক ভরা ছিল সাহসে। আরও উঁচুতে ওঠার নেশায় বুঁদ হয়ে ছিলেন। কিন্তু হঠাৎ ছন্দপতন। পর্বতারোহীর (Colorado) মাথার উপরেই হুড়মুড়িয়ে শুরু হল তুষারধস (Avalanche)! ইউক্রেনের কয়েকশ সেনা নিহত, বলল রাশিয়া, পাঁচটি বিমান ধ্বংসের পাল্টা দাবি কিয়েভেরও মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি পাহাড়ে চড়ছিলেন লেল্যান্ড নিসকি। আইস অ্যাক্স বা তুষার গাঁইতির সাহায্যে বরফে ঢাকা সেই পাহাড়ে তিনি উঠছিলেন। কোমরে দড়ি বাঁধা। পরনে পর্বতারোহণের পোশাক। অত্যন্ত দক্ষভাবেই ক্লাইম্ব করছিলেন তিনি। কিন্তু হঠাৎ দেখা গেল তাঁর গতি থমকে দিয়ে মাথার উপরে শুরু হল অবিশ্রান্ত তুষারধস! মুহূর্তে সাদা হয়ে ঢেকে গেলেন তিনি। https://twitter.com/WUTangKids/status/1496136635901255691 গোটা ঘটনার একটি রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গেছে বরফের মাঝে প্রাণ হাতে করে পাহাড়কেই আঁকড়ে রয়েছেন ওই পর্বতারোহী। তাঁর অস্তিত্বকে প্রায় আবছা দিয়ে উপর থেকে প্রবল বেগে ধসে পড়ছে বরফ। কিন্তু শেষমেশ তাঁকে ফেলতে পারেনি এতবড় প্রাকৃতিক বিপর্যয়। গোটা সময়টা তিনি নড়াচড়া বন্ধ করে বরফের দেওয়ালের গায়ে ঝুলে ছিলেন ওভাবেই। প্রথমে অবশ্য বারকয়েক নিজের হাতের সম্বল ওই আইস অ্যাক্সটুকু বারবার করে বরফে গেঁথে ওপর দিকে উঠে প্রাণে বাঁচার চেষ্টা করছিলেন লেল্যান্ড। কিন্তু লাভ নেই বুঝতে পেরে হাল ছেড়ে দেন। স্থির হয়ে পাহাড় আঁকড়ে থাকেন বেশ কিছুক্ষণ। তবে তার মধ্যেই বড় বড় শ্বাস নিতে থাকেন তিনি। তারপর নিজেকে একটু সামলে নিয়ে নীচে নামার চেষ্টা করেন। পরে সংবাদমাধ্যমে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন লেল্যান্ড। বলেছেন, কখন বরফের ধস নামতে শুরু করল আমি বুঝতেই পারিনি। তার জন্য প্রস্তুতও হতে পারিনি। ভয়াবহ অভিজ্ঞতা। তবে পর্বতারোহণে তাঁর দক্ষতার কারণেই যে ওই পরিস্থিতি থেকেও তিনি বেঁচে ফিরতে পেরেছেন, এতে সন্দেহ নেই কারও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```