Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, পরিবার সমেত নিহত সেনা কর্নেল

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) ফের ভয়ঙ্কর জঙ্গি হামলা হল। অসম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনায় সেনার এক কম্যান্ডিং অফিসার সহ ৬ জনের মৃত্যু হয়েছে। কর্নেলের পরিবারও ছিল সেই কনভয়ে। জঙ্গি হামলায় তাঁদেরও প্রাণ গেছে বলে খবর। কে ব

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, পরিবার সমেত নিহত সেনা কর্নেল

শেষ আপডেট: 13 November 2021 12:19

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) ফের ভয়ঙ্কর জঙ্গি হামলা হল। অসম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনায় সেনার এক কম্যান্ডিং অফিসার সহ ৬ জনের মৃত্যু হয়েছে। কর্নেলের পরিবারও ছিল সেই কনভয়ে। জঙ্গি হামলায় তাঁদেরও প্রাণ গেছে বলে খবর। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে। শনিবার দুপুরে মণিপুরের চুরাচন্দ্রপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা হয়েছে। সেনা অফিসারের গাড়িতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। ঝাঁঝরা হয়ে যান কর্নেল। তাঁর স্ত্রী ও ছেলেও ছিলেন সেই গাড়িতে। হামলায় তাঁদেরও মৃত্যু হয়েছে বলে খবর। নিহত কম্যান্ডিং অফিসারের নাম কর্নেল বিপ্লব ত্রিপাঠী।  হামলায় এখনও অবধি ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, অসম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠি মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে ফিরছিলেন। সেই কনভয়ে কুইক রেসপন্স টিমের অফিসার সহ অন্যান্য সেনা জওয়ানরাও ছিলেন। চুরাচন্দ্রপুর এলাকায় আচমকাই কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। যদিও ঘটনার বিষয়ে সেনার তরফে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। https://twitter.com/NBirenSingh/status/1459447402021093377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459447402021093377%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Farmy-colonel-3-soldiers-among-6-dead-in-ambush-by-terrorists-in-manipur-2609419 মণিপুর এবং সন্নিহিত এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপদ্রব নতুন নয়। বিশেষত এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর নেতৃত্বে কেসিপি, কেওয়াইকেএল, ‘প্রেপাক’, পিএলএ এবং ইউএনএলএফ-এর মতো সংগঠনগুলি মহাজোট হিসাবে কাজ করে। নাগাল্যান্ড ও মণিপুরের, এবং উপত্যকা ও পার্বত্য অঞ্চলের স্বতন্ত্র ও পরস্পরবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি বহুদিন থেকেই মাথা চাড়া দিয়েছে। নাগাল্যান্ড-মণিপুরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি মায়ানমারের সীমান্তবর্তী স্বশাসিত প্রদেশগুলিকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে। এর আগেও বহুবার মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে এদিনে হামলাকে ন্য়ক্কারজনক বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি বলেছেন, কাপুরুষের মতো সেনা অফিসারদের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। কম্যান্ডিং অফিসারের পরিবারকেও ছাড়েনি। সেনা ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী জঙ্গি দমন অভিযানে নেমেছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, গোপন ঘাঁটি থেকে জঙ্গিদের বের করে তাদের নিকেশ করা হবে।   পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```