Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রীকে নিগ্রহ করে ভিডিও ভাইরাল, দাবি শুধরোবে সমাজ

দ্য় ওয়াল ব্যুরো: ফের কলেজ ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। এ বার ঘটনাস্থল বিহারের মোতিহারি। অভিযোগ, শুধু যৌন নিগ্রহই নয়, এই ঘটনাটির ভিডিও রেকর্ড করে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, সেখানে আবার নিজেদের সমাজ সংস্কারক বলেও দাবি করেছে অভিযুক্তেরা

ছাত্রীকে নিগ্রহ করে ভিডিও ভাইরাল, দাবি শুধরোবে সমাজ

শেষ আপডেট: 30 June 2018 11:50

দ্য় ওয়াল ব্যুরো: ফের কলেজ ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। এ বার ঘটনাস্থল বিহারের মোতিহারি। অভিযোগ, শুধু যৌন নিগ্রহই নয়, এই ঘটনাটির ভিডিও রেকর্ড করে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, সেখানে আবার নিজেদের সমাজ সংস্কারক বলেও দাবি করেছে অভিযুক্তেরা। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে মোতিহারির চৌরাদানএলাকায়। অভিযোগকারিণী ছাত্রীর দাবি, দুষ্কৃতীরা তাঁকে যৌন নিগ্রহ করে এবং তার ভিডিও ফুটেজ তৈরি করে। আর সেই ভিডিওতেই নিজেদের সমাজ সংস্কারক বলে দাবি করে অভিযুক্তেরা। এর পরে তারা ওই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার শর্তে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ঘটনার ফুটেজ অভিযুক্তেরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ছাত্রীর বাবা পুলিশে অভিযোগ না জানিয়ে সরাসরি আদালতে মামলা রুজু করেন। ফুটেজে অভিযুক্তদের সম্পূর্ণ ভাবে চিহ্নিত করা গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে।

```