Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আদালতেই এলেন না অসুস্থ কালীঘাটের কাকু, ফের পিছিয়ে গেল নমুনা সংগ্রহের কাজ

প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পাঠানো মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে জেল হাসপাতালে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণর।

আদালতেই এলেন না অসুস্থ কালীঘাটের কাকু, ফের পিছিয়ে গেল নমুনা সংগ্রহের কাজ

সুজয়কৃষ্ণ ভদ্র।

শেষ আপডেট: 29 January 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ফের পিছিয়ে গেল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। বারবার চেষ্টা করলেও কিছুতেই তা সংগ্রহ করতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। যার ফলে মামলার গতি স্লথ হচ্ছে বলে খবর। 

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র এখনও অসুস্থ। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা ছিল। তবে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পাঠানো মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে জেল হাসপাতালে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণর। স্বভাবতই, কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহের কাজ ফের পিছিয়ে গেল।

প্রসঙ্গত, এর আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে জেলে ফিরেছিলেন। তারপরে তাকে ফের ভর্তি করা হয় জেল হাসপাতালে।

সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের সঙ্গে সুজয়কৃষ্ণ সরাসরি যুক্ত। টাকা লেনদেনের সময় তাঁর কণ্ঠস্বরও শোনা গেছে। সেই অডিও ক্লিপ হাতে পেয়েছে সিবিআই। সেই অডিয়ো স্যাম্পেলের সঙ্গে ‘কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। 

তবে অসুস্থতার কারণে আজও তাঁর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বস্তুত, ইতিমধ্যে কালীঘাটের কাকু-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এখন দেখার সিবিআই কবে কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারে।


```