Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সঙ্গীত চিনিয়ে দিল 'ভুয়ো' ভারতীয়কে! বাংলাদেশী যুবক গ্রেফতার তামিলনাড়ুতে

দ্য ওয়াল ব্যুরো: জন্মের শংসাপত্র এবং পাসপোর্ট (Indian Passport) দেখতে চেয়েছিলেন আধিকারিকরা। সেসব দেখানোর পরেও সন্দেহ যায়নি। তাই বিমানবন্দরে নামার পরেই যাত্রীকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলেন অভিবাসন দফতরের আধিকারিকরা। কিন্তু তা গাইতে পারেন

জাতীয় সঙ্গীত চিনিয়ে দিল 'ভুয়ো' ভারতীয়কে! বাংলাদেশী যুবক গ্রেফতার তামিলনাড়ুতে

শেষ আপডেট: 24 January 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো: জন্মের শংসাপত্র এবং পাসপোর্ট (Indian Passport) দেখতে চেয়েছিলেন আধিকারিকরা। সেসব দেখানোর পরেও সন্দেহ যায়নি। তাই বিমানবন্দরে নামার পরেই যাত্রীকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলেন অভিবাসন দফতরের আধিকারিকরা। কিন্তু তা গাইতে পারেননি তিনি। এরপরেই জাল ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার করা হল 'বিদেশি' নাগরিককে।

ধৃত যুবকের আসল নাম আনোয়ার হুসেন। ২৮ বছর বয়সি ওই যুবক আদতে বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই জাল ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভারতে থাকছিলেন তিনি (Bangladeshi man with fake passport)। এরপর তিনি বিদেশেও চলে যান। সম্প্রতি শারজা থেকে ভারতে ফিরেছিলেন ওই যুবক। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর বিমানবন্দরে নামতেই তাঁকে সন্দেহ হয় অভিবাসন দফতরের আধিকারিকদের। তাঁর কাছে পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র দেখতে চাওয়া হয়। সেসব দেখানোর পরেও সন্দেহ কিছুতেই কমছিল না আধিকারিকদের। এরপরেই তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়। স্বভাবতই তা গাইতে পারেননি আনোয়ার। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। পিলামেদু থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে উঠে আসে, তিনি বাংলাদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও ভারতের পাসপোর্ট জাল করে এদেশেই থাকছিলেন। কীভাবে তিনি নথিপত্র জাল করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যোনির কাছে পোশাক ভেজা রক্তে! গর্ভপাতের দাবিতে বিক্ষোভ প্যারিসে, দেখুন ভিডিও


```