
শেষ আপডেট: 8 September 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো: যে কোনও সামাজিক সমস্যার ক্ষেত্রে খেলার মাঠকে বেছে নেওয়া হচ্ছে প্রতিবাদের মঞ্চ হিসেবে। ইউএস ওপেনের সেমিফাইনালেও সেরকমই একটা বিতর্ক ধেয়ে এসেছে (Coco Gauff and Aryna Sabalenka to Meet in US Open Final)।
খেলা চলছিল কোকো গফ (Coco Gauff) ও ক্যারোলিনা মুচোভার। আচমকা দেখা যায় আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার পরিবেশ কর্মীর প্রতিবাদে খেলা বন্ধ হয়ে গিয়েছে। পায়ে এক ধরনের বিশেষ আঠা ব্যবহার করে তাঁরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এজন্য খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে।
দ্বিতীয় সেটের শুরুতে গফ সেইসময় ৬-৪, ১-০ সেটে এগিয়েছিলেন। খেলা চলার সময় দেখা যায় চার পরিবেশ কর্মী কোর্টে প্রবেশ করে গিয়েছেন। তাঁদের টি শার্টে লেখা ছিল, জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। পুলিশের ছয় শীর্ষ আধিকারিক এসে তাঁদের নিয়ে যান। কিন্তু পায়ে আঠা দিয়ে যিনি ছিলেন, তাঁকে সরাতে বেগ পেতে হয়েছে।
কোকো গফ মাত্র ১৯ বছরের তারকা, তিনি বহুদিন ধরেই চমক সৃষ্টি করেছেন টেনিস বিশ্বে। তিনি সেমিফাইনালে হারান ক্যারোলিনা মুচোভাকে ৬-৪, ৭-৫ সেটে। গফ এর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছেন। কিন্তু এখনও কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারেননি, তাই তিনি মরিয়া থাকবেন জয়ের বিষয়ে। পাশাপাশি সাবালেঙ্কা আরও বেশি অভিজ্ঞ, তাই ফাইনালে তারুণ্য না অভিজ্ঞতা, কিসের বাজিমাত হয়, সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন: রবিবার ভারত ও পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে, কেন নেওয়া হল এমন ব্যবস্থা