Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শতাব্দীর লাঞ্চে বিরিয়ানিতে আরশোলা

দ্য ওয়াল ব্যুরো: কয়েক চামচ খাওয়ার পরেই বিরিয়ানির প্যাকেট থেকে বেরিয়ে এল মরা আরশোলা! লাঞ্চে চিকেন বিরিয়ানিতে কি না আরশোলা? সাধ করে অর্ডার দিয়েছিলেন যাঁরা, তাঁদের কেউ বমি করে ফেললেন, কেউ বা পেট ধরেই বসে পড়লেন। রেলের খাবারের মান নিয়ে মাঝেমধ্য

শতাব্দীর লাঞ্চে বিরিয়ানিতে আরশোলা

শেষ আপডেট: 8 February 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো: কয়েক চামচ খাওয়ার পরেই বিরিয়ানির প্যাকেট থেকে বেরিয়ে এল মরা আরশোলা! লাঞ্চে চিকেন বিরিয়ানিতে কি না আরশোলা? সাধ করে অর্ডার দিয়েছিলেন যাঁরা, তাঁদের কেউ বমি করে ফেললেন, কেউ বা পেট ধরেই বসে পড়লেন। রেলের খাবারের মান নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে। দূষিত খাবার পরিবেশন তো কখনও পচা খাবার। এ বারের ঘটনায় কাঠগড়ায় শতাব্দী এক্সপ্রেস। গাড়ির নম্বর ১২২৭৮। আইআরসিটিসি ঘটনার সত্যতা স্বীকার করেছে। অফিস ট্যুরে গেছিলেন পিনাকী সাহা। পুরী থেকে কলকাতায় ফিরছিলেন শতাব্দী ধরে। শুক্রবার ভোরের শতাব্দী এক্সপ্রেসে চাপেন সহকর্মীদের সঙ্গে। ব্রেকফাস্টের খাবারে কোনও সমস্যা না হলেও, লাঞ্চবক্সেই দেখা দেয় বিপত্তি। খিদের মুখে বাক্স খুলে গপাগপ কয়েক চামচ বিরিয়ানি খেয়ে ফেলার পরেই চোখ কপালে। এ কি হলুদ ভাতের মধ্যে উঁকি দিচ্ছে একজোড়া শুঁড়। চামচ দিয়ে কিছুটা ভাত সরাতেই বেরিয়ে পড়ে মরা আরশোলা। প্রথমে বিষয়টা রেলের স্টাফদের জানান। তাঁরা বিশেষ গুরুত্ব না দিলে বাধ্য হয়েই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। আইআরসিটিসির ইস্ট জ়োনের জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র ‘দ্য ওয়াল’কে বলেছেন, “যখন রান্না করা হয় তখন যদি আরশোলা পড়ত, তাহলে সেটা আস্ত থাকত না। পরে হয়তো কোনওভাবে প্যাকেটে আরশোলাটা ঢুকে পড়েছে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে, যেহেতু শতাব্দী এক্সপ্রেসের ঘটনা তাই ইস্ট কোস্ট রেলওয়ের  সুপারভাইজ়ার রিপোর্ট পাঠালে সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।” কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়ার খাবার নিয়েও অভিযোগ উঠেছিল৷ ২০১৮-এর ডিসেম্বরে এক মহিলা যাত্রী এয়ার ইন্ডিয়ার ভিআইপি লাউঞ্জের খাবারে আরশোলা খুঁজে পান। তিনি টুইটারে সরব হন৷ যার জেরে এয়ারলাইন্স সংস্থা ক্ষমা চাইতে বাধ্য হয়৷ কয়েক বছর আগে তেজস এক্সপ্রেসে রেলের দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় পঁচিশ জন যাত্রী। আতঙ্ক ছড়ায় বাকি যাত্রীদের মধ্যে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় রেলমন্ত্রকের তরফ থেকে। গঠন করা হয় তদন্ত কমিটি। পরে ক্ষতিপূরণও দেওয়া হয়। এখন দেখার এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

```