Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে ককপিটে সাপ, মাথা ঠান্ডা রেখে জরুরি অবতরণ করলেন পাইলট

দ্য ওয়াল ব্যুরো: বিমানের ককপিটেই (Cockpit) ছিল একটি বিষধর সাপ। নজরে আসেনি। বিমান যখন মাঝ আকাশে তখন পাইলট টের পেলেন তাঁর সিটের নীচে রয়েছে একটি কোবরা (Cobra)। তবে ভয় পেয়ে নয়। মাথা ঠান্ডা রেখে বিমানটির জরুরি অবতরণ করান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ

মাঝ আকাশে ককপিটে সাপ, মাথা ঠান্ডা রেখে জরুরি অবতরণ করলেন পাইলট

শেষ আপডেট: 6 April 2023 08:18

দ্য ওয়াল ব্যুরো: বিমানের ককপিটেই (Cockpit) ছিল একটি বিষধর সাপ। নজরে আসেনি। বিমান যখন মাঝ আকাশে তখন পাইলট টের পেলেন তাঁর সিটের নীচে রয়েছে একটি কোবরা (Cobra)। তবে ভয় পেয়ে নয়। মাথা ঠান্ডা রেখে বিমানটির জরুরি অবতরণ করান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

বিগত পাঁচ বছর ধরে বিমান ওড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকার এক পাইলট রুডলফ এরাসমাস। তবে এমন ঘটনার সম্মুখীন এর আগে কখনও হননি। জানা যায়, একটি ছোট চার যাত্রীর বিমান নিয়ে ওরসেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে উড়ে যাচ্ছিলেন রুডলফ। বিমান (plane) ছাড়ার আগে কর্মীরা জানান, বিমানের মধ্যে একটি সাপ আছে। তারা সাপটিকে উদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সাপটি বিমানের ইঞ্জিনের দিকে চলে যায়।

বিমানচালক জানান, সবসময় তিনি একটি জলের বোতল নিয়ে বিমানে ওঠেন। বিমান চালাতে চালাতে ককপিটে বসে পায়ে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করেন। তিনি প্রথমে ভেবেছিলেন, তাঁর জলের বোতল থেকে হয়তো জল গড়িয়ে পড়ছে। কিন্তু ভুল ভাঙে যখন দেখেন, যে তাঁর সিটের তলায় একটি সাপ রয়েছে। মাঝ আকাশে, আসনের তলায় সাক্ষাৎ মৃত্যু।

এরাসমাস প্রথমে চিৎকার করবেন ভেবেও যাত্রীদের নিরাপত্তার খাতিরে শান্ত থাকেন। যাত্রীদের জানিয়ে দেন, আপৎকালীন পরিস্থিতিতে বিমানটি জরুরি অবতরণ করবে। সেই মতোই জোহানেসবার্গ বিমানবন্দরে বিমানটিকে তড়িঘড়ি নামানো হয়।

যাত্রীরা বিমান থেকে নেমে এলেও সাপটির খোঁজ পাওয়া যায়নি। তবে পাইলট যে এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে বিমানের জরুরি অবতরণ করিয়েছেন তার জন্য তাঁর সাহসের প্রশংসা করেছেন সকলেই।

পুরুষ ধরেন নারীর বেশ, বিচিত্র উৎসবের রীতিতে মুগ্ধ নেটপাড়া, জানেন কোথায়?


```