Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধানবাদে কয়লাখনিতে ভয়াবহ ধস, কমপক্ষে ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে ধানবাদের (Dhanbad) কাছে একটি কয়লাখনিতে (coal mine) ভয়াবহ ধস (collapse) নামে। জানা গেছে, ইসিএল মুগমা এলাকার কাপাসরা আউটসোর্সিংয়ে আজ ভোর ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বিকট শব্দে একটা ক্রিকেট মাঠের অর্ধেক এলাকা ম

ধানবাদে কয়লাখনিতে ভয়াবহ ধস, কমপক্ষে ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা

শেষ আপডেট: 18 November 2022 07:06

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে ধানবাদের (Dhanbad) কাছে একটি কয়লাখনিতে (coal mine) ভয়াবহ ধস (collapse) নামে। জানা গেছে, ইসিএল মুগমা এলাকার কাপাসরা আউটসোর্সিংয়ে আজ ভোর ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বিকট শব্দে একটা ক্রিকেট মাঠের অর্ধেক এলাকা মাটির পাঁচ ফুট নীচে ধসে যায়।

ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মনে করা হচ্ছে, প্রায় ২৪-২৫ জন মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। তবে আশেপাশের এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। লোকজন জানান, সকালে বিকট শব্দে বিশাল এলাকা মাটির নীচে ধসে যায়। জানা গেছে, প্রতিদিন বহু মানুষ কয়লা তোলার জন্য এই খনি এলাকায় যায়। বৃহস্পতিবার রাতেও সেখানে খনন কাজ চলছিল। ভূমিধসের ঘটনায় তাঁরা চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় সড়ক থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই কাপাসরা আউটসোর্সিং-এ মূলত অবৈধ খননকাজ চলে। বাইরে থেকে বহু শ্রমিক এসে এই খনিতে কাজ করেন। এদিকে এত বড় ঘটনা ঘটলেও সকালবেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

চলন্ত ট্রেন থেকে টিটিই-র ধাক্কা! লাইনে পড়ে বাদ গেল সেনাকর্মীর পা


```