Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী জাতীয় লজ্জা, আমরা ওনার পদত্যাগ চাই, ধর্ষণ বিরোধী বিলের সপক্ষে বিজেপিকে তোপ মমতার

দেশের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী।

মোদী জাতীয় লজ্জা, আমরা ওনার পদত্যাগ চাই, ধর্ষণ বিরোধী বিলের সপক্ষে বিজেপিকে তোপ মমতার

মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রীকে নিশানা মমতার।

শেষ আপডেট: 3 September 2024 14:39

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় লজ্জা। ওনার পদত্যাগ চাই। উনি দেশের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বলের সপক্ষে বলতে গিয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের উপর জোর দিয়ে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আমরা সব ঘটনারই তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি। কিন্তু, মোদী এবং অমিত শাহ মিলে দেশের নারীদের সম্মান ও সুরক্ষায় কিছুই করতে পারেননি। তাই আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, আমরা অমিত শাহের পদত্যাগ চাই। নরেন্দ্র মোদী দেশের জাতীয় লজ্জা বলে বিধানসভায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।  এ কারণে দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায়।

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এদিন খড়্গহস্ত হয়ে মমতা জোর গলায় বলেন, আমরা চাই দোষীদের ফাঁসি হোক। কামদুনিতেও আমরা অপরাধীদের ফাঁসির দাবি করেছিলাম। কিন্তু, ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনায় বিজেপি এবং সিপিএম রাজনীতি চালাচ্ছে। বিরোধিতা ও প্রতিবাদের রাজনীতিতে কে একনম্বর সেই প্রতিযোগিতায় নেমেছে ওরা। এই সময় বিরোধী বেঞ্চ থেকে বিজেপি সদস্যরা হল্লা জুড়ে দিলে মমতা হাতজোড় করে বলেন, আমি হাতজোড় করে তোমাদের বলছি, আমার কথা শোনো। আপনারা চুপ না করলে আমি কথা বলব না।

সিপিএম আমলে কোনও মহিলা থানা ছিল না, এই অভিযোগ তুলে মমতা বলেন, আমরা আসার পরে ৩৯টি মহিলা থানা করেছি। এদিন ভাষণের শুরু থেকেই মমতার মধ্যে একটি ভিতর থেকে বেরিয়ে আসা আবেগ করছিল। বহুদিন পর এমন পরিণত, সুসংবদ্ধ, আবেদনশীল অথচ আক্রমণাত্মক বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী।


```