Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর

গত আট বছর ধরে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধাঁচে সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিটের (Business Summit in Siliguri) আয়োজন করেছিল রাজ্য।

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 May 2025 09:41

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই কলকাতা থেকে বাগডোগরা পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে (North Bengal) তিন দিন ব্যাপী কর্মসূচির আজ দ্বিতীয় দিন।

গত আট বছর ধরে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধাঁচে সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিটের (Business Summit in Siliguri) আয়োজন করেছিল রাজ্য। ২১৬ মিনিট ধরে চলা সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) জানালেন, কলকাতা, দিঘার ধাঁচে উত্তরবঙ্গেও একটা কনভেনশন সেন্টার তৈরি করা হবে এবং সেখানে ফি বারই হবে বাণিজ্য সম্মেলন।

মঙ্গলবার অর্থাৎ আজ উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। এর পাশাপাশি, আজ রাজ্যের প্রশাসনিক প্রধান কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।

সফরের মূল উদ্দেশ্য প্রশাসনিক হলেও, রাজনৈতিক দিক থেকেও এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ, উত্তরবঙ্গের আটটি জেলাতেই গত কয়েক বছরে তৃণমূলের (TMC) জনসমর্থন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। '২৬-এ বিধানসভা নির্বাচন রয়েছে। জনসমর্থনের পালে হাওয়া যাতে বজায় থাকেই, সেটাই এখন মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

উন্নয়নমুখী প্রকল্প এবং জনকল্যাণমূলক কাজ-কর্মের ভিত্তিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রভাব বাড়েছে শাসকদলের। এমন পরিস্থিতিতে এমনিই ব্যাক ফুটে ছিল বিজেপি। গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এসে আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদান আরও ফাঁপরে ফেলেছে পদ্মশিবিরকে।


```