
শেষ আপডেট: 15 August 2022 11:10
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার (Independence) ৭৬তম বছরের পথচলা শুরু হল আজ থেকে। রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি। তবুও উদযাপনে কোনও খামতি নেই। বাড়তি উন্মাদনা অধিকাংশ জায়গাতেই। সকালে দু’বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে (Red Road) উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নৃত্যশিল্পীদের (Tribal Dancers) হাত ধরে পা মেলাতে (dances) দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
মুখমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় এদিন। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হয়। দু-বছর পর রেড রোডে এসেছিলেন বহু মানুষ।
এ বছর করোনার দাপট অনেকটাই কম। তাই বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছিল। আটটি স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নেয়। গত কয়েকদিন ধরে ১৫ অগস্টের মহড়া চলছে স্কুলে স্কুলে। বাকি ২২টি স্কুলের পড়ুয়ারা দর্শক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিল এদিন। ছিল বিভিন্ন দফতরের ট্যাবলো। কন্যাশ্রী-সহ শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে।
নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছিল এদিন। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। আজ শহরের সব জায়গায় চলছে নাকা চেকিং ও কড়া নজরদারি।
আজ সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি টুইটে লিখেছেন, 'স্বাধীনতার ৭৫ বছর। আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যাঁরা দেশের স্বাধীনতা এনেছিলেন।’
পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! আসানসোলে বাড়ির ছাদেই মৃত্যু যুবকের