Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: রাজ্যের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিতানের বাবা-মাকে পেনশন, ঘোষণা মমতার

বিতান অধিকারী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ফলে তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই বাবা-মা অসহায় হয়ে পড়েছেন।

Pahalgam: রাজ্যের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিতানের বাবা-মাকে পেনশন, ঘোষণা মমতার

বিতান অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 April 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) নিহত হয়েছেন বাংলার তিন বাসিন্দা। তাঁদের সকলের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়া এবং বেহালার বাসিন্দা যথাক্রমে মণীশ রঞ্জন মিশ্র, সমীর গুহর পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। আর পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী এবং বাবাকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

বিতান অধিকারী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ফলে তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই বাবা-মা অসহায় হয়ে পড়েছেন। শুক্রবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের মাসিক ওষুধের খরচ তিনি বহন করবেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক ঘোষণার পাশাপাশি বিতানের বাবা-মাকে পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেন। মাসে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে।

এছাড়া জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বাংলার যে জওয়ান শহিদ হয়েছেন, তাঁর পরিবারের জন্যও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেহট্টের সেনার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।  জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শনিবার নবান্ন সভাঘরে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক ছিল রাজ্যর মুখ্যসচিব মনোজ পন্থের। সেখানে টেলিফোনে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এই ঘোষণা করেন তিনি। 

শুক্রবার বিতানের বাবা-মার ওষুধের খরচ বাবদ মাসে ১২ হাজার টাকা দেবেন বলে জানিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বিতানের যে বাড়িতে তাঁর বাবা-মা থাকেন সেটি রত্নার বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২৩ নম্বর ওয়ার্ডেই পড়ে। বৃহস্পতিবার সেই বাড়িতে গিয়েই তাঁদের সঙ্গে দেখা করেছিলেন রত্না। আর তারপরই জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। যা করতে হয়, তা করা হবে। তবে তিনি আলাদা করে বিতানের বাবা-মার ওষুধের খরচের দায়িত্ব নিচ্ছেন। 

তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য আগে একটি বিতর্কিত দাবি করেছিলেন। তাঁর আর্জি ছিল, ক্ষতিপূরণ দেওয়া হলে পুরো টাকা যেন বিতানের স্ত্রী সোহিনীকে না দেওয়া হয়। কারণ ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে বিতানের মা-বাবা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে উল্লেখ করেন কুণাল। এই নিয়ে ব্যাপক বিতর্ক হয়। কিন্তু মুখ্যমন্ত্রী শনিবার ক্ষতিপূরণের ঘোষণা করলেন সকলের জন্যই।


```