Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বিশ্বকর্মা পুজোতে রাজ্যে সরকারি ছুটি', পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী

এই সরকারি ছুটি বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সম্মান জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ভিনরাজ্যে গিয়ে বাংলায় কথা বলার কারণে কিছু শ্রমিককে হেনস্থার শিকার হতে হয়েছে।

'বিশ্বকর্মা পুজোতে রাজ্যে সরকারি ছুটি', পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী

সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি রাজ্যে। বুধবার সকালে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যবাসীকে বিশ্বকর্মার পুজোর (VishwaKarma Puja) শুভেচ্ছাও জানালেন তিনি।

এই সরকারি ছুটি বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সম্মান জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ভিনরাজ্যে গিয়ে বাংলায় কথা বলার কারণে কিছু শ্রমিককে হেনস্থার শিকার হতে হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়। মুখ্যমন্ত্রী খোদ সরাসরি পথে নেমে এই ঘটনার প্রতিবাদ করেছেন। এমনকি শ্রমিকদের রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন।

এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, '...এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।'

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যে ফেরার পর শ্রমিকরা যতদিন কাজের সুযোগ পাচ্ছেন না, ততদিন মাসিক ৫ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য সরকারি পরিষেবা ও সুবিধাও তাঁরা পাবেন।

অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, বিহারের মতো বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, নির্যাতনের খবর সামনে এসেছে। কোথাও অত্যাচারের শিকার হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। একাধিক ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে এসেছেন।

সম্প্রতি ঝাড়খণ্ডে এমনই একটি ঘটনা ঘটে। বাংলায় কথা বলার অপরাধে প্রাণঘাতী হামলার শিকার হন বসিরহাটের এক যুবক (Basirhat Youth Attack)। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। বসিরহাটের ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি ২নং পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবক পাঁচ বছর ধরে ওড়িশায় কাজ করছিলেন। কয়েকদিন আগে বাড়ি ফিরে তিনি আবার কাজে বের হন।

শনিবার সকালে আরও কয়েকজনের সঙ্গে তিনি ট্রেনে ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নামেন। অভিযোগ, স্টেশনে বাংলায় কথা বলতেই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। প্রথমে তর্কাতর্কি, পরে বেধড়ক মারধর। এমনকি ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কোপানো হয়।(Bengali Harassment)।

একের পর এক ঘটনায় আতঙ্কিত শ্রমিকদের পরিবারও। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে ছুটির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আজ তারই আনুষ্ঠানিক ঘোষণা হল।  


```