Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালভার্দে-ভিনিসিয়াস জাদু! ক্লাব ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে হয়তো স্বপ্নের ম্যাচ, অন্তত রিয়াল মাদ্রিদের ভক্তদের কাছে। ফেডেরিকো ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র, দুই তারকার দুটি করে গোল ক্লাব ফুটবল বিশ্বকাপে (Club World Cup Final) ফের রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করল। সৌদি আ

ভালভার্দে-ভিনিসিয়াস জাদু! ক্লাব ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

শেষ আপডেট: 12 February 2023 05:44

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে হয়তো স্বপ্নের ম্যাচ, অন্তত রিয়াল মাদ্রিদের ভক্তদের কাছে। ফেডেরিকো ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র, দুই তারকার দুটি করে গোল ক্লাব ফুটবল বিশ্বকাপে (Club World Cup Final) ফের রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করল। সৌদি আরবের ক্লাব আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে সেরার খেতাব জেতে মাদ্রিদ। ভালভার্দে ও ভিনিসিয়াস ছাড়াও করিম বেঞ্জেমাও একটি গোল করেন রিয়ালের হয়ে।

ফাইনালে যে লড়াইয়ের প্রয়োজন ছিল, ম্যাচের প্রথম থেকে সেটা দেখা যায়নি আল হিলাল ক্লাবের ফুটবলারদের মধ্যে। ভালভার্দে-ভিনিসিয়াস-বেঞ্জেমাদের সামনে কিছুটা দিশাহীনই লেগেছে তাঁদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গেছে রিয়াল। আর তাদের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে আল হিলালের রক্ষণকে।

ম্যাচের প্রথম থেকেই ছিল গোলের বন্যা। ম্যাচের বয়স তখন মাত্র ১৩ মিনিট। ভিনিসিয়াসের পায়ের জাদুতে এগিয়ে যায় রিয়াল। সেই রেশ কাটতে না কাটতেই ১৮ মিনিটের মাথায় আসে ম্যাচের দ্বিতীয় গোল। এবার ভালভার্দে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে যদিও আল হিলালে মারেগা একটি গোল শোধ করে। হাফটাইমে স্কোরবোর্ড হয় ২-১।

প্রথমার্ধ যেখানে শেষ করেছিল সেখান থেকেই খেলা ধরে রিয়াল। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় ভিনিশিয়াসের সুন্দর থ্রু ধরে আল হিলালের জালে বল জড়িয়ে দেন বেঞ্জেমা। ৫৮ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ভালভার্দে। খেলার স্কোর দাঁড়ায় ৪-১। দর্শকাশনে থাকা রিয়াল মাদ্রিদের ভক্তদের মধ্যে উন্মাদনার ছবি ছিল দেখার মতো।

ম্যাচের বাকি ৩০-৩২ মিনিটে যদি আল হালালের দিক থেকে আরও দুটি গোল হয়। ভিয়েত্তর জোড়া গোল রিয়ালকে যে কিছুটা চাপে ফেলে দিয়েছিল তা বোঝা যাচ্ছিল। তবে ভিনিসিয়াসের গোল সেই চাপ থেকে রিয়ালকে মুক্ত করে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ফল দাঁড়ায় ৫-৩।

এই নিয়ে টানা দু'বার ক্লাব ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল রিয়াল। সেই সঙ্গে পাঁচবার খেতাব জেতার নজিরও গড়ল তারা।

ফের কলঙ্কিত ভারতীয় ফুটবল, নাবালিকাকে যৌন নির্যাতন, কোচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


```