
শেষ আপডেট: 26 June 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলকে অনেক বিশেষজ্ঞই কাঠগড়ায় ফেলে দিতে চেয়েছেন। বেশিরভাগ প্রাক্তন তারকাই মনে করেন, আইপিএলের জন্যই আইসিসি ট্রফিতে বারবার ব্যর্থ হচ্ছে ভারত। এবারও দেখা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল সুবিধেই করতে পারেনি। তারা অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হেরেছে।
অক্টোবর নভেম্বর মাসে ভারতের মাটিতে হবে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে লয়েড মনে করছেন, ভারত আগামী বিশ্বকাপে ভাল ফল করবে। কারণ আইপিএলের কারণে ভারতীয় দল অনেকবেশি সংঘবদ্ধ।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ভারত আইসিসি ট্রফির শেষ ধাপে গিয়েও পারছে না। একাধিকবার ফাইনালে ভারত কোয়ালিফাই করেছে। তবে আমি মনে করি ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। তার সবথেকে বড় কারণ হল আইপিএল। আর এই কারণেই আমার মনে হচ্ছে আসন্ন ওয়ান ডে ক্রিকেটের ভারত চ্যাম্পিয়ন হবে। পাশাপাশি ভারতের টেস্ট দলও অসাধারণ এক দল। আমার মনে হয় ভারতের আইসিসি টুর্নামেন্ট জয় সময়ের অপেক্ষা মাত্র।’
১২ জুলাই থেকে শুরু ভারতের ক্যারিবিয়ান সফর। যেখানে তারা দুটি টেস্ট খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হিসেবে প্রথম খেলতে নামবেন রোহিতরা। পাশাপাশি তিনটি ওয়ান ডে এবং টি ২০ ম্যাচও খেলবে দল।