Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলকে সেরার আলোয় নিয়ে আসতে পারেন স্ট্রাইকার ক্লেটন, কীভাবে

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ক্লেটন সিলভার (Cleiton Silva) ইস্টবেঙ্গল (East Bengal) এবার শেষ করেছে তালিকায় দশে। সমর্থকদের লজ্জার শেষ নেই। তাঁরা অনেকেই শেষ দিকে মাঠে পর্যন্ত যাননি হতাশায়।প্রায় প্রতি ম্যাচে দেখা গিয়েছে দলের ব্রিটিশ কোচ স্টি

ইস্টবেঙ্গলকে সেরার আলোয় নিয়ে আসতে পারেন স্ট্রাইকার ক্লেটন, কীভাবে

শেষ আপডেট: 16 March 2023 08:22

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ক্লেটন সিলভার (Cleiton Silva) ইস্টবেঙ্গল (East Bengal) এবার শেষ করেছে তালিকায় দশে। সমর্থকদের লজ্জার শেষ নেই। তাঁরা অনেকেই শেষ দিকে মাঠে পর্যন্ত যাননি হতাশায়।
প্রায় প্রতি ম্যাচে দেখা গিয়েছে দলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনের সমালোচনা করেছেন। তাঁর কৌশল ঠিক ছিল না ম্যাচে। খেলায় এক ছক কাজ না করলে অন্য ছক দিয়ে কী করে বাজিমাত করা যায়, সেটি কোচ ভাবেননি।

এই অবস্থায় দলকে টেনেছেন ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা। তিনি চলতি লিগে মোট ১২টি গোল করেছেন। গোলের পাস বাড়িয়েছেন একটি।

ক্লেটনের সঙ্গে ইস্টবেঙ্গল আরও একবছরের জন্য চুক্তি সেরেছে। লাল হলুদ সমর্থকদের তিনি নয়নের মণি।

ক্লেটন আইএসএলে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন। তাঁর সঙ্গে ওড়িশার মোরিসিও ১২ গোল করে লড়াইয়ে রয়েছেন।
গতবারের নিয়ম থাকলে মোরিসিও সোনার বল পেয়ে যেতেন। কিন্তু এবার নিয়ম বদল হয়েছে দেশের কোটিপতি ফুটবল লিগে।
নিয়মে রয়েছে যে ফুটবলার কম সময়ে বেশি গোল করতে পারবেন, তিনিই এই সেরার ট্রফি পাবেন। সেই হিসেবে ক্লেটন এই ট্রফি পেতে পারেন।

এদিকে আবার এটিকে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস নয়টি গোল করেছেন। তিনি যদি শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তিনটি গোল করতে পারেন, সেরকম হলে দিমিত্রি শেষ রাতে বাজিমাত করবেন।

সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই ইস্টবেঙ্গল কিছু না করতে পারলেও তাদের এক তারকার হাত ধরে কিছুটা গর্বিত হতে পারেন সমর্থকরা।

কেকেআর শিবিরে বজ্রপাত! চোটের কারণে আইপিএলের শুরুতে নেই নেতা শ্রেয়স


```