Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘ডায়রেক্ট ঝুট, বকোয়াস’ বলে নির্মলার কথা উড়িয়ে দিলেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার লোকসভায় রাফায়েল বিতর্কে বক্তব্য পেশ করার সময় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে ১ লক্ষ কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। হ্যাল নিয়ে কংগ্রেস ‘কুম্ভীরাশ্রু’ বর্ষণ করছে। পরে এক ই

‘ডায়রেক্ট ঝুট, বকোয়াস’ বলে নির্মলার কথা উড়িয়ে দিলেন রাহুল

শেষ আপডেট: 7 January 2019 13:02

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার লোকসভায় রাফায়েল বিতর্কে বক্তব্য পেশ করার সময় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে ১ লক্ষ কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। হ্যাল নিয়ে কংগ্রেস ‘কুম্ভীরাশ্রু’ বর্ষণ করছে। পরে এক ইংরেজি সংবাদপত্রের রিপোর্টে লেখা হয়, হ্যালকে বাস্তবে কোনও অর্ডার দেওয়া হয়নি। ওই সংস্থার কর্মীদের বেতন দিতেই সমস্যা হচ্ছে। সোমবার নির্মলা দাবি করেন, হ্যাল নিয়ে তিনি যা বলেছেন, তা সত্য। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পালটা বলেছেন, ডাহা মিথ্যা বলে সংসদকে ভুল বুঝিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা এদিন বলেন, আমি চাই, হ্যাল নিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান হোক। হ্যাল কর্তৃপক্ষ আমাকে নির্দিষ্ট করে জানিয়েছে, ২০১৪ থেকে ’১৮ সালের মধ্যে তারা ২৬ হাজার ৫৭০ কোটি ৮০ লক্ষ টাকার কন্ট্রাক্ট পেয়েছে। আরও ৭৩ হাজার কোটি টাকার কন্ট্রাক্ট পাওয়ার কথা কিছুদিনের মধ্যে। এর ফলে আমার আগের বক্তব্যই প্রমাণিত হয়। এর পরে রাহুল বলেন, নির্মলা যা বলেছেন, তা ‘ডায়রেক্ট ঝুট’। হ্যাল আসলে ২৬ হাজার ৫৭০ কোটি ৮০ লক্ষ টাকারই কন্ট্রাক্ট পেয়েছে। বাকি যে ৭৩ হাজার কোটি টাকার কথা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তা ‘বকোয়াস’। কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, রাফায়েল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসো এখনও একটিও বিমান ডেলিভারি দেয়নি। তার আগেই সরকার তাকে ২০ হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু হ্যাল এখনও পর্যন্ত সরকারকে অনেক বিমান ও হেলিকপ্টার বানিয়ে দিয়েছে। কিন্তু তার প্রাপ্য ১৫ হাজার ৭০০ কোটি টাকা পায়নি। রাহুলের বক্তব্য, কংগ্রেসের আমলে ১২৬ টি রাফায়েল জেট কেনার কথা হয়েছিল। সেই সিদ্ধান্তকে ‘বাইপাস সার্জারি’ করে সরকার যখন ৩৬ টি বিমান কিনবে বলে স্থির করল, তখন প্রতিরক্ষা মন্ত্রক বা বিমান বাহিনীর কোনও বড় অফিসার কি মোদীর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন? প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর থেকে আমি এই প্রশ্নের জবাব জানতে চাই। নির্মলা বলেছিলেন, তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। রাহুল মন্তব্য করেন, একথা বলে তিনি মূল প্রসঙ্গটি এড়িয়ে যেতে চাইছেন। এসব বলার কোনও মানে হয় না। এর আগে রাহুল টুইট করেছিলেন, হ্যালের কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। এতে আশ্চর্যের কিছু নেই। অনিল আম্বানি রাফায়েলের কন্ট্রাক্ট পেয়েছেন। হ্যালে যদি বেতন বন্ধ হয় তাহলে সেই সংস্থার সেরা ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীরা যাবেন অনিল আম্বানির কোম্পানিতে। https://twitter.com/RahulGandhi/status/1082170660607180806 এই টুইটের কয়েক ঘণ্টা পরে বিজেপি বলে, রাহুল, ‘ঝুট পর ঝুট’ বলে চলেছেন। হ্যালের আর্থিক অবস্থার উন্নতি হবে আগামী মার্চের মধ্যে।

```