Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লাসের মাঝে আচমকাই পিরিয়ডসের যন্ত্রণা শুরু হল মেয়েটির, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডস আজও যেন এক নিষিদ্ধ শব্দ। মেয়েদের মাসিক সম্পর্কে পুরুষের ধারণা নেই বা তাদের সামনে প্রকাশ করা যাবে না মাসিকের যন্ত্রণার কথা, এমনটাই চলে এসেছে এত কাল। তবে, অনেকে বলেন যুগ পাল্টাচ্ছে। এখন পুরুষরাও (classmate helped wom

ক্লাসের মাঝে আচমকাই পিরিয়ডসের যন্ত্রণা শুরু হল মেয়েটির, তারপর...

শেষ আপডেট: 3 June 2023 08:39

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডস আজও যেন এক নিষিদ্ধ শব্দ। মেয়েদের মাসিক সম্পর্কে পুরুষের ধারণা নেই বা তাদের সামনে প্রকাশ করা যাবে না মাসিকের যন্ত্রণার কথা, এমনটাই চলে এসেছে এত কাল। তবে, অনেকে বলেন যুগ পাল্টাচ্ছে। এখন পুরুষরাও (classmate helped woman during periods pain) সমান সহানুভূতিশীল তাঁদের চারপাশে ঘিরে থাকা মেয়েদের মাসিকের বিষয়ে।

পুরুষের সহানুভূতিশীলতার কথাটা যে সত্যি তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে। আয়ুষ্কা নামে এক তরুণী টুইটারে লেখেন তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার কথা। তাঁর কথায়, ইনস্টিটিউটে ক্লাস চলছিল, আচমকাই শুরু হয় মাসিকের ব্যথা। সেই সময়ে তাঁর নিজের কাছে এবং ক্লাসের অন্যান্য পরিচিত মেয়েদের কারও কাছেই স্যানিটরি ন্যাপকিন ছিল না।

https://twitter.com/AyuShhhhka/status/1663837852608909314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1663837852608909314%7Ctwgr%5Ee44dd0e131be1b2a69e54e7cd15d31cc47e96404%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fshe-suddenly-got-periods-here-s-how-classmate-helped-101685767057929.html

এই সময়ে তাঁর সহায় হয়ে এগিয়ে আসেন একজন পুরুষ সহপাঠী। তিনিই ওই তরুণীকে স্যানিটরি ন্যাপকিন কিনে দেন। পাশাপাশি মাসিকের সময়ে মন ভাল রাখতে বান্ধবীকে খাওয়ান আইসক্রিমও।

বন্ধুর এই আচরণে অত্যন্ত খুশি আয়ুষ্কা। টুইটারে সবিস্তারে তিনি বর্ণনা করেছেন এই ঘটনার কথা। ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। আয়ুষ্কার এই টুইটটি ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। পুরুষের দৃষ্টিকোণ যে সত্যিই পাল্টাচ্ছে তারই প্রমাণ দিলেন আয়ুষ্কার বন্ধু।

মমতা রেলের সমালোচনা করলেন রেলমন্ত্রীকে পাশে নিয়ে, বললেন, বড় তদন্ত প্রয়োজন


```