Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল পড়ুয়া, আবার ঘটনাস্থল উত্তরপাড়া

ফুটবল খেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে গেছিল সে। গঙ্গায় নামার পর একসঙ্গে ছবিও তোলে।

বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল পড়ুয়া, আবার ঘটনাস্থল উত্তরপাড়া

জলে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার - প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 June 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ায় বারবার গঙ্গায় ডুবে যাওয়ার ঘটনা! এবার বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া। উত্তরপাড়ার পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই ছাত্র। তার নাম প্রিয়াংশু বিশ্বাস।

ফুটবল খেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে গেছিল সে। গঙ্গায় নামার পর একসঙ্গে ছবিও তোলে। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। গঙ্গার জলের স্রোত সামলাতে পারেনি সে। মুহূর্তের মধ্যেই বন্ধুদের সামনে তলিয়ে যায় প্রিয়াংশু।  

পুলিশ সূত্রে জানা গেছে, প্রিয়াংশু উত্তরপাড়া চিলড্রেনস ওন হোম স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র। খেলতে যাচ্ছি বলে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিল সে। এলাকার মাঠে ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় ওই নাবালক। গঙ্গায় নেমে একসঙ্গে মোবাইলে ছবিও তোলে। সেই সময়ই তার এক বন্ধু লক্ষ্য করে প্রিয়াংশু অনেকটা দূরে চলে যাচ্ছে। 

কী হতে চলেছে তা হয়তো বুঝতে পেরেছিল বাকিরা। প্রিয়াংশুর এক বন্ধু তাকে বাঁচাতেও গেছিল। কিন্তু সেও প্রায় ডুবে যাচ্ছিল, কোনও ভাবে সে পাড়ে উঠে আসে। ততক্ষণে প্রিয়াংশু জলে তলিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। এখনও প্রিয়াংশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। সকলের অনুমান, মৃত্যু হয়েছে তার। 

উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে গত কয়েক মাসে একাধিকবার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা বা নজরদারি নেওয়া হয় না বলেই অভিযোগ স্থানীয়দের। গত মাসেই উত্তরপাড়া বাবুঘাটে তিনজন তলিয়ে গেছিল। ডানকুনির চন্ডীমাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিল অনেক ভক্ত। জল নেওয়ার আগে অনেকেই স্নান করতে নামে। সেসময় হঠাৎ গঙ্গায় জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন। তাদের বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যায়।


```