Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পঞ্চম শ্রেণি চলে আসছে প্রাথমিক শিক্ষার আওতায়! ২০২৫ থেকেই বদল রাজ্যে

দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এতদিন শুধুমাত্র বাংলাতেই এই নিয়ম ছিল না।

পঞ্চম শ্রেণি চলে আসছে প্রাথমিক শিক্ষার আওতায়! ২০২৫ থেকেই বদল রাজ্যে

ফাইল চিত্র

শেষ আপডেট: 31 October 2024 00:01

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। শুধু তা কার্যকর করা যাচ্ছিল না। এবার সেটাই হল। পশ্চিমবঙ্গের দু’হাজারের বেশি স্কুলে ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণি চলে আসছে প্রাথমিক শিক্ষার আওতায়। এই মর্মে ইতিমধ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। 

দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এতদিন শুধুমাত্র বাংলাতেই এই নিয়ম ছিল না। তবে আগামী বছর থেকে তা কার্যকর হতে চলেছে। সরকারের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস (নতুন শিক্ষাবর্ষ) থেকেই ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যোগ করা হবে। ইতিমধ্যে স্কুলশিক্ষা দফতর থেকে জেলা এবং কলকাতার সংশ্লিষ্ট প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।

বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের সংখ্যা প্রায় ৫০ হাজার। সেই জায়গায় প্রাথমিকভাবে দু'হাজারের বেশি স্কুলে এই নিয়ম চালু হচ্ছে আগামী জানুয়ারি থেকেই। আপাতত যে স্কুলগুলিতে এই নিয়ম চালু হবে তার মধ্যে কলকাতার ৫২টি স্কুল রয়েছে। সবথেকে বেশি সংখ্যক স্কুল রয়েছে মুর্শিদাবাদে, ৪৬৭টি। তারপর দক্ষিণ ২৪ পরগনা, ৩২৭টি। 

এর পাশাপাশি মালদহর ২২৯টি, উত্তর ২৪ পরগনার ১৯৮টি, হাওড়ার ১৪৫টি, বীরভূমের ১১৯টি স্কুলেও এই নিয়ম কার্যকর হতে চলেছে। এছাড়াও বাঁকুড়া, কোচবিহার থেকে শুরু করে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর জেলার একাধিক স্কুলও এই নিয়মের আওতায় পড়তে চলেছে।  


```