Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

দশমের ছাত্রের সঙ্গে যৌনতায় অন্তঃসত্ত্বা দ্বাদশের ছাত্রী, প্রসবের পর সন্তানকে ছুড়ে ফেলল ঝোপে

দ্য ওয়াল ব্যুরো: দশম শ্রেণির (class 10) এক ছাত্রের সঙ্গে যৌনতায় (Sex) মেতেছিল দ্বাদশ শ্রেণির (class 12) ছাত্রী (student)। তার জেরেই অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়ে ১৬ বছরের নাবালিকা। স্কুলেরই রেস্টরুমে সন্তানের জন্ম দেওয়ার (gave birth) পর

দশমের ছাত্রের সঙ্গে যৌনতায় অন্তঃসত্ত্বা দ্বাদশের ছাত্রী, প্রসবের পর সন্তানকে ছুড়ে ফেলল ঝোপে

শেষ আপডেট: 4 September 2022 12:05

দ্য ওয়াব্যুরো: দশম শ্রেণির (class 10) এক ছাত্রের সঙ্গে যৌনতায় (Sex) মেতেছিল দ্বাদশ শ্রেণির (class 12) ছাত্রী (student)। তার জেরেই অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়ে ১৬ বছরের নাবালিকা। স্কুলেরই রেস্টরুমে সন্তানের জন্ম দেওয়ার (gave birth) পর সদ্যোজাতকে (newborn) স্কুলের (school) পাশেই একটি ঝোপে (bushes) ছুড়ে ফেলে দেয় (throws) সে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) কাদ্দালোর জেলায়। বৃহস্পতিবার গভর্ন্মেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের এক পড়ুয়া স্কুলেরই কাছে একটি ঝোপে সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পায়। সে এসে সহকারী প্রধান শিক্ষককে ঘটনাটি জানায়। এরপর স্কুলের তরফে থানায় খবর দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ আধিকারিকদের একটি দল। তাঁরা সদ্যোজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। প্রাথমিক তদন্তে জানা যায় স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া রেস্টরুমে জন্ম দেয় শিশুটির। তারপর সদ্যোজাতকে সে ঝোপে ছুড়ে ফেলে দেয়। জেরার মুখে পুরো ঘটনা স্বীকার করে সে। একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে স্বীকার করে ওই ছাত্রী। ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে পুলিশকে জানিয়েছে ১৬ বছর বয়সি ওই পড়ুয়া।

এর পরেই দশম শ্রেণির ওই ছাত্রকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়েছে। আপাতত তাকে একটি হোমে রাখা হয়েছে। ছাত্রীটিকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুর্শিদাবাদে শিশু-সহ বাবা-মা’র উপর অ্যাসিড হামলা! পুরনো শত্রুতার জের, তদন্তে পুলিশ


```