Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বাবার ৪৬ লাখ বন্ধুদের মধ্যে বিলিয়ে দিল ছেলে

দ্য ওয়াল ব্যুরো: ফ্রেন্ডশিপ ডে'তে বাবার ৪৬ লাখ টাকা নিয়ে স্কুলের বন্ধুদের মধ্যে বিলিয়ে দিল ক্লাস টেনের এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। যে বন্ধুকে সে সবচেয়ে বেশি টাকা দিয়েছে সে গরীব পরিবারের ছেলে। তাঁর বাবা দিনমজুর। তাকে ওই পড়

বাবার ৪৬ লাখ বন্ধুদের মধ্যে বিলিয়ে দিল ছেলে

শেষ আপডেট: 12 August 2018 14:07

দ্য ওয়াল ব্যুরো: ফ্রেন্ডশিপ ডে'তে বাবার ৪৬ লাখ টাকা নিয়ে স্কুলের বন্ধুদের মধ্যে বিলিয়ে দিল ক্লাস টেনের এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। যে বন্ধুকে সে সবচেয়ে বেশি টাকা দিয়েছে সে গরীব পরিবারের ছেলে। তাঁর বাবা দিনমজুর। তাকে ওই পড়ুয়া দিয়েছে মোট ১৫ লক্ষ টাকা। অন্য এক বন্ধুকে সে দিয়েছে ৩ লক্ষ টাকা। সেই বন্ধু নাকি তাকে হোমওয়ার্ক করতে সাহায্য করত। ওই পড়ুয়ার বাবা একজন প্রোমোটার। তিনি একটি সম্পত্তি বিক্রি করে ৬০ লক্ষ টাকা বাড়িতে এনে রেখেছিলেন। যখন দেখেন আলমারি ফাঁকা তখন খবর দেওয়া হয় পুলিশে। পরে ছেলের কাছ থেকে আসল ঘটনা জানতে পারেন। জানা গিয়েছে এক পড়ুয়া ওই টাকা দিয়ে গাড়ি কিনেছে। পুলিশ জানিয়েছে, যে ছেলেটি ১৫ লক্ষ টাকা পেয়েছিল সে এখনও পর্যন্ত ফেরার। বাকিদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই পড়ুয়াদের অভিভাবকদের ডেকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

```