Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কালীপুজো নিয়ে দুই ক্লাবের সংঘর্ষে জখম ১০, ঝামেলা থামাতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত পুলিশ

কালীপুজো নিয়ে দুই ক্লাবের তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল দুর্গাপুর। আহত দু’পক্ষের দশজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকেও।

কালীপুজো নিয়ে দুই ক্লাবের সংঘর্ষে জখম ১০, ঝামেলা থামাতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত পুলিশ

শেষ আপডেট: 13 November 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : কালীপুজো নিয়ে দুই ক্লাবের তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল দুর্গাপুর। আহত দু’পক্ষের দশজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকেও।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পুজো চলাকালীন মন্দিরের বাইরে হামলা চালায় অন্য একটি ক্লাবের সদস্যরা। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর তা সংঘর্ষের রূপ নেয়। অগ্রণী ক্লাবের সদস্যরা মহিষ্কাপুর প্লটের শ্মশানকালী মন্দিরে পুজো করছিলেন। ক্লাবের সদস্য রাজীব রায়ের অভিযোগ, আচমকা প্রভাত সংঘের কয়েকজন সদস্য তাঁদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের ঘায়ে তাঁদের বেশ কয়েকজন ক্লাব সদস্য আহত হন। প্রভাতসংঘের সদস্যদের অভিযোগ, তাঁদের উপর হামলা চালিয়েছে অগ্রণী ক্লাবের সদস্যরা। উল্টে তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্সও নামানো হয়। অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্লাব সদস্যদের আক্রমণের মুখে পড়ে। পুলিশ জানিয়েছে, লাঠি-বাঁশ-তরোয়াল- ভোজালি নিয়ে দুই ক্লাবের সদস্যরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। তাঁদের মাথায় ও হাতে ভোজালির কোপ রয়েছে। লাঠির আঘাতে মাথা ফেটেছে একজনের।

 জানা গেছে, একটি শ্মশানকালী মন্দির ও পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চলছে। তারই জেরে কালীপুজোর রাতে রক্তাক্ত হয় শিল্প শহর। দু’পক্ষের মোট ৮ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।


```