Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অভিনন্দনকে আনতে যাচ্ছেন বাবা-মা, করতালি-অভিবাদনে ভরিয়ে দিলেন সহযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের মনের ভিতরে তখন খেলা করছে অদ্ভুত এক উত্তেজনা। একটু দুশ্চিন্তা, খানিক, ছটফট, খানিক স্বস্তি-- সব মিলেমিশে একাকার। আর বাইরে তখন এখ বিমান ভর্তি মানুষ উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়ে, প্রবল করতালিতে স্বাগত জানাচ্ছেন তাঁদের। হব

অভিনন্দনকে আনতে যাচ্ছেন বাবা-মা, করতালি-অভিবাদনে ভরিয়ে দিলেন সহযাত্রীরা

শেষ আপডেট: 1 March 2019 05:09

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের মনের ভিতরে তখন খেলা করছে অদ্ভুত এক উত্তেজনা। একটু দুশ্চিন্তা, খানিক, ছটফট, খানিক স্বস্তি-- সব মিলেমিশে একাকার। আর বাইরে তখন এখ বিমান ভর্তি মানুষ উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়ে, প্রবল করতালিতে স্বাগত জানাচ্ছেন তাঁদের। হবে না-ই বা কেন। তাঁরা যে ছেলেকে আনতে যাচ্ছেন! সেই ছেলে, যে ছেলে শত্রুদেশের হাতে বন্দি থাকার পরে ফিরছে আজ। সেই ছেলে, যে ছেলে শুধু সৌজন্য আর শৌর্যে দিল জিতে নিয়েছেন সারা দেশের! যে ছেলেকে টিভির, মোবাইলের স্ক্রিনে দেখে সারা দেশ একসঙ্গে বলে উঠেছে, অভিনন্দন! ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার গ্রেফতার হয়েছিলেন পাক সেনাদের হাতে। তাঁর মিগ-২১ গুলি করে নামিয়েছিল পাক সেনা। তার পরেই পাক গণমাধ্যমগুলির মাধ্যমে সামনে আসে অভিনন্দনের ভিডিও। অত্যন্ত ঠান্ডা মাথায়, সৌজন্যের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায় পাক সেনাদের সঙ্গে। সব রকম প্রয়োজনীয় সহায়তা করার পরে, অন্য কিছু প্রশ্নে তাঁকেই বলতে শোনা যায়, "সরি স্যার, আই অ্যাম নট সাপোজ়ড টু টেল ইউ দ্যাট।" চরম বিপদের মুখে পড়েও অভিনন্দনের এই স্থিরতা, দৃঢ়তা, সংযম, সৌজন্যবোধ বিস্মিত করেছে সকলকে। তবে সমস্ত বিস্ময় এক দিকে, মা-বাবার দুশ্চিন্তা আর এক দিকে। সারা রাত ঠায় বসে থেকেছেন তাঁরা, ভেবেছেন, কখন ছাড়া পাবে তাঁদের অভি! উল্টো দিকে, কূটনৈতিক চাপের মুখে অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর কয়েক ঘণ্টা পরেই ফ্লাইটের টিকিট বুক করে প্লেনে ওঠেন এয়ার মার্শাল এস বর্তমান এবং তাঁর স্ত্রী শোভা বর্তমান। অভি-কে আনতে যাওয়ার সে যাত্রা মুখরিত হয়ে উঠেছে সহযাত্রীদের অভিবাদনে। বৃহস্পতিবার মাঝরাতেই দিল্লি পৌঁছন তাঁরা। অভিনন্দনের বাবা, প্রাক্তন এয়ার মার্শাল এস বর্তমান এবং অভিনন্দনের মা, চিকিৎসক শোভা বর্তমানকে এর পরেই নিয়ে যাওয়া হয় অমৃতসর। পরিকল্পনা অনুযায়ী, আজই দুপুর দু'টোয় ওয়াঘা বর্ডারের কাছে ছেলেকে ফেরত পাবেন তাঁরা। প্রাক্তন এয়ার মার্শাল এস বর্তমান বলেন, "অভি বেঁচে আছে। সুস্থ আছে। কী সাহসের সঙ্গে কথা বলছিল ও! আমরা ওর জন্য গর্বিত।"

```