Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন সন্দেশখালির শাহজাহান? ব্যবসায়ীর দাবিতে শোরগোল

অভিযোগকারী এই ব্যবসায়ীর নাম রবিন মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে যে বড় বাজার রয়েছে, সেটা ওই পরিবারের জমির ওপর তৈরি।

জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন সন্দেশখালির শাহজাহান? ব্যবসায়ীর দাবিতে শোরগোল

শেখ শাহজাহান

শেষ আপডেট: 19 March 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: জেলে (Jail) বসে ফোন ব্যবহার করছেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shajahan)? শুধু তাই নয়, ফোন করে স্থানীয় ব্যবসায়ীকে হুমকিও দিচ্ছেন? এমনই অভিযোগে সরগরম হয়ে উঠল রাজ্য। সরবেড়িয়ার এক ব্যবসায়ীর দাবি, তাঁর পরিবারকে ফোন করে হুমকি দিচ্ছেন শাহজাহান। তাই আতঙ্কে তাঁরা কার্যত ঘরবন্দি। 

অভিযোগকারী এই ব্যবসায়ীর নাম রবিন মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে যে বড় বাজার রয়েছে, সেটা ওই পরিবারের জমির ওপর তৈরি। ওই জমিই দখল করে বাজার তৈরির অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, শাহজাহান ঘনিষ্ঠ এক নেতা তাঁর কাছে আসেন। তারপর একটি ফোন ধরিয়ে বলেন, 'ভাই কথা বলবে।' ব্যবসায়ীর দাবি, ফোন ধরার পর ওপার থেকে 'শাহজাহান'-এর কন্ঠ শুনেছেন তিনি। তাই হুমকি দেন সন্দেশখালির নেতা। 

ঠিক কী হুমকি দেওয়া হয়েছে তাঁকে? এই ব্যাপারে ব্যবসায়ী জানান, ফোনের ওপার থেকে 'শাহজাহান' বলে, 'খুব বাড় বেড়েছিস। বাজার নিয়ে উৎপাত করছিস শুনলাম। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে উড়িয়ে দেব। পালানোর পথ পাবি না!' গোটা ঘটনার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন তিনি বলে জানিয়েছেন ব্যবসায়ী। পাশাপাশি ন্যাজাট থানাকেও এই বিষয়ে অবগত করেছেন। 

যে জমিতে বাজার তৈরি হয়েছে তা ফেরত পেতে ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগও করেছে ওই পরিবার। তার ভিত্তিতে ওই বাজারে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এখনও সুরাহা হয়নি। এরই মধ্যে 'শাহজাহান'-এর হুমকি ফোন পেয়ে পরিবারের সকলে আতঙ্কিত। তাঁরা বলছেন, 'আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন-তখন যা খুশি হয়ে যেতে পারে।' কিন্তু যে ব্যক্তি ফোন করেছিলেন, তিনি কি সত্যি শাহজাহান? তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। 

শুধু রেশন দুর্নীতি নয়, শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন, জমিদখল, মাছের ভেড়ির লিজের টাকা না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। যদিও প্রথম থেকে নারী নির্যাতনের বিষয়টি সাজানো বলে দাবি করে আসছে তৃণমূল। বর্তমানে মূলত রেশন কাণ্ডেই জেলবন্দি শাহজাহান। আদৌ তিনি ফোন করেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, যে তাঁর অনুগামীর বিরুদ্ধে ফোনালাপের অভিযোগ উঠেছে তিনি দাবি করেছেন, কারও সঙ্গেই ফোনে কথা হয়নি তাঁর। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 


```