Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

৪ হাজারের বেশি 'ভূতুরে ভোটার' চম্পাহাটিতে! অভিযোগ উঠতেই শুরু রাজনৈতিক তরজা

এই ঘটনায় বিরোধীদের নিশানা করেছে তৃণমূল। দাবি, বিজেপি সহ অন্য বিরোধী দলের কারসাজি রয়েছে এই ঘটনার পিছনে।

৪ হাজারের বেশি 'ভূতুরে ভোটার' চম্পাহাটিতে! অভিযোগ উঠতেই শুরু রাজনৈতিক তরজা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 February 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। আর এখন থেকেই 'ভূতুরে ভোটার' (Fake Voter) নিয়ে শোরগোল। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে (Champahati) কয়েক হাজার 'ভূতুরে ভোটার' ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কয়েকদিন আগে ভোটার তালিকায় 'ভুয়ো' নাম ঢোকানোর অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর এই ঘটনা আরও বেশি বিতর্কের বাড়াল।

চম্পাহাটিতে প্রায় ৪ হাজার 'ভূতুরে ভোটার' ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় বিরোধীদের নিশানা করেছে তৃণমূল। দাবি, বিজেপি সহ অন্য বিরোধী দলের কারসাজি রয়েছে এই ঘটনার পিছনে। তবে তাঁরা পাল্টা শাসক দলের বিরুদ্ধেই আক্রমণ করেছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নিজেরা এই ধরনের ভোটারদের ভোটে জেতে। আর এখন তাঁরা দায় ঝেড়ে ফেলতে চাইছে। 

সূত্র মারফৎ জানা গেছে, লোকসভা ভোটের নিরিখে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে সাড়ে চার হাজার বাড়তি ভোটার মিলেছে! ভোটার তালিকা স্ক্রুটিনি করার সময়ে এই বিষয়টি নজরে এসেছে বলে দাবি করা হচ্ছে। একাধিক অন্য জেলার লোকের নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই ভোটার তালিকায়। কেউ শিলিগুড়ি, রায়গঞ্জের বাসিন্দা, আবার কেউ মুর্শিদাবাদ, মালদহের লোক। এছাড়াও বিভিন্ন জেলার প্রচুর মানুষের নাম ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ। 

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের গাফিলতিতে এই কাণ্ড ঘটেছে। আদতে বিভিন্ন জেলার মানুষের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে বিজেপির ভোট বাড়াতে চাইছে তারা। শুধু একটি নয়, একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে বলে দাবি। এলাকার পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বিষয়টি তাঁরা বিডিও-কে জানাবেন। 

মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নির্বাচন কমিশনকে হাত করে বিজেপি ভোটার তালিকায় অনলাইনে নাম তোলাচ্ছে। তিনি এও দাবি করেছিলেন, অনেক তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে। আবার যারা এলাকা ছেড়ে অনেকদিন আগে চলে গেছেন, তাদের নামও রাখা হয়েছে। এখন চম্পাহাটির ঘটনায় নতুন করে শোরগোল। 


```